ময়মনসিংহ , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা, নজরুল বিশ্ববিদ্যালয় ! আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা ভিক্ষাবৃত্তি ছেড়ে মুদি দোকানে নতুন জীবন, আমেনা খাতুনের পাশে পূর্বধলা উপজেলা প্রশাসন ঠাকুরগাঁওয়ে ১৭ লাখ টাকার চোরাই ওষুধ উদ্ধার, পিকআপসহ চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার পূর্বধলা সরকারি কলেজে ৮ বছর পর পূর্ণাঙ্গ অধ্যক্ষ, দায়িত্ব নিলেন আকবর আলী ঠাকুরগাঁওয়ে ১১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ৫ মামলা ​পূর্বধলায় ভুয়া সমিতির নামে সরকারী বনায়ন প্রকল্পের গাছ চুরি ও অবৈধ বিক্রির চেষ্টার অভিযোগ নালিতাবাড়ীর নন্নীবাজারে জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত নকলায় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক সদর, পাবনা আনসার-ভিডিপি সদস্য-সদস্যাগণদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নালিতাবাড়ীতে জামায়াতের নির্বাচনী পথসভা, উন্নয়নের প্রতিশ্রুতি

শেরপুরের নালিতাবাড়ীতে নির্বাচনী পথসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে উপজেলা শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে এ সভার আয়োজন করে নালিতাবাড়ী উপজেলা জামায়াত।

পথসভা শেষে যোগানীয়া ইউনিয়নের তালতলা বাজার ও পরে নকলা হাসপাতাল মোড়েও পথসভা অনুষ্ঠিত হয়।

নালিতাবাড়ী উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহাদাত হোসেন বিএসসির সঞ্চালনায় এবং উপজেলা আমির মাওলানা আফসার উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. গোলাম কিবরিয়া (ভিপি)।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ডা. আনোয়ার হোসেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ফারদিন হাসান হাসিব, নকলা উপজেলা আমির মাওলানা গোলাম সারোয়ার, নালিতাবাড়ী উপজেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি আবু মোহাম্মদ জুবায়ের, নকলা উপজেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান ফিরোজ এবং নালিতাবাড়ী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ওমর ফারুক প্রমুখ।

প্রধান বক্তা গোলাম কিবরিয়া ভিপি তার বক্তব্যে ‘ন্যায় ও ইনসাফের প্রতীক’ দাঁড়িপাল্লাকে বিজয়ী করার আহ্বান জানিয়ে বলেন, “তরুণ সমাজ ও সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে নকলা-নালিতাবাড়ীকে একটি বৈষম্যহীন, উন্নত ও আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলতে চাই।”

তিনি আরও বলেন, “শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ক্রীড়া, যোগাযোগ, পর্যটন, নাগরিক সুবিধা, ধর্মীয় সহাবস্থান, পাহাড়ি জনগোষ্ঠীর উন্নয়নসহ সার্বিক খাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”

এছাড়া শহর রক্ষা বাঁধ নির্মাণ, দ্বিতীয় ভোগাই সেতু, নারায়ণখলা ও পিয়ারপুরে ব্রিজ নির্মাণ, নকলা ফায়ার সার্ভিস স্টেশন সচলকরণ, নকলা ও নালিতাবাড়ীতে স্টেডিয়াম স্থাপন, মসজিদে সকালের মক্তব চালু এবং অন্যান্য ধর্মাবলম্বীদের সম্মানজনক নাগরিক অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি দেন তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা, নজরুল বিশ্ববিদ্যালয় !

নালিতাবাড়ীতে জামায়াতের নির্বাচনী পথসভা, উন্নয়নের প্রতিশ্রুতি

আপডেট সময় ১০:২৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫