ময়মনসিংহ , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না মাঝারি মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ সীমান্ত; উৎপত্তিস্থল নিয়ে যা জানা যাচ্ছে শিক্ষায় নতুন দিগন্ত: পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আজ দুপুরে শপথ নিচ্ছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য নোয়াখালীতে চাঁদা না পেয়ে বৃদ্ধকে হত্যা: প্রধান আসামি যুবদল নেতা গ্রেফতার নির্বাচন কমিশন থেকে ১২৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ পূর্বধলায় বিজ্ঞান মেলা উদ্বোধন ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনাও ব্যর্থ: যুক্তরাষ্ট্র-ইরান শান্তি প্রচেষ্টা নিয়ে জেডি ভ্যান্সের বড় দাবি কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো ইরান-মার্কিন বৈঠক, জেডি ভ্যান্সের ফেরা নিয়ে জল্পনা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আবারও হিলি স্থলবন্দর দিয়ে চার মাস পর চাল আমদানি শুরু

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৮:৩১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • ৩৬২ বার পড়া হয়েছে

প্রায় সাড়ে চার মাস বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারও চাল আমদানি শুরু হয়েছে।

আজ মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে নওগাঁর মিঠুন কুমার সাহা নামের এক আমদানিকারক প্রতিষ্ঠান তিনটি ট্রাকে ১২৫ মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানি করে।

প্রতি মেট্রিক টন চালের আমদানি মূল্য দেখানো হয়েছে ৫২৮ মার্কিন ডলার। তবে খালাসের বিষয়ে এখনও কোনো সিএন্ডএফ এজেন্ট কাস্টমসে বিল অব এন্ট্রি জমা দেয়নি বলে জানিয়েছেন হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন। 
 
তিনি আরও জানান, চালের শুল্ক প্রত্যাহার বা কমানোর বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড থেকে কোনো নির্দেশনা পাওয়া যায়নি। আমদানিকারকরা পূর্ব নির্ধারিত ৬৩ দশমিক ৫ শতাংশ শুল্ক পরিশোধ করেই চাল খালাস নিতে পারবেন।
 
আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি চঞ্চল জানান, দীর্ঘদিন পর চাল আমদানি শুরু হলেও শুল্ক হার সম্পর্কে এখনও চূড়ান্ত তথ্য পাওয়া যায়নি। তবে দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা ফোনে চাল আমদানির বিষয়ে খোঁজখবর নিচ্ছেন।
 
হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ অফিসের উপসহকারী মো. ইউসুফ আলী জানান, এ বন্দরের ২৮ জন আমদানিকারক ৪০ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমোদন (আইপি) পেয়েছেন। বর্তমানে এসব চাল বোঝাই ট্রাক বন্দরের অভ্যন্তরে অবস্থান করছে।
 সবশেষ গত ১৫ এপ্রিল হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি হয়েছিল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না

আবারও হিলি স্থলবন্দর দিয়ে চার মাস পর চাল আমদানি শুরু

আপডেট সময় ০৮:৩১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫