ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ের ‘অদম্য নারী পুরস্কার’ পেলেন নুরুন নাহার আক্তার অফিসে নেই কোনো কর্মকর্তা ,সারপ্রাইজ ভিজিটে ভূমি প্রতিমন্ত্রী রংপুর ডিসি কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা অফিসে আসতে ‘লেট’, সরকার রপ্তানি খাতে ২ হাজার ৫০০ কোটি টাকা ছাড় দিলো খামেনির মৃত্যুতে ইরানি শাসনব্যবস্থার পতন ঘটাবে না বলে মন্তব্য করেছেন ফারাহ পাহলভি ইরানিদের ভাগ্য নির্ধারণের অধিকার তাদেরই দিতে হবে বলেছেন ফারাহ পাহলভি রাজধানীর তাপমাত্রা কমলো ৪ ডিগ্রি একদিনের ব্যবধানে নারায়ণগঞ্জে লাশ গোসলের জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত বলেছেন প্রণয় ভার্মা সহস্রাধিক প্রাণহানির দাবি ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায়
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ইমরান খানের বোনের ওপর ডিম নিক্ষেপ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১২:১২:৩১ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের বোন আলিমা খানের ওপর ডিম ছুড়ে হামলার ঘটনা ঘটেছে।গতকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, তোশাখানা মামলার শুনানিতে যোগ দিতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন আলিমা খান। ওই সময় দুই নারী তার দিকে ডিম ছুড়ে মারেন। প্রথমে হতভম্ব হয়ে গেলেও দ্রুত নিজেকে সামলে নিয়ে আলিমা বলেন, ‘আমরা পরোয়া করি না, আমাদের ওপর হামলা হবে তা আমরা আগেই জানতাম।’

 ঘটনার পর তিনি সংক্ষিপ্তভাবে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন এবং অস্বস্তিকর প্রশ্ন এড়াতে দ্রুত গাড়িতে উঠে চলে যান।
 ডিম ছুড়ে মারার ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে ওই দুই নারীকে আটক করে আদিয়ালা থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, আটক নারীরা খাইবার পাখতুনখোয়া থেকে আসা সরকারি কর্মচারী সংগঠনের সদস্য। তারা মুখ্যমন্ত্রী আলি আমিন গান্ডাপুরের বিরুদ্ধে বেতন বিলম্ব ও অন্যান্য অনিয়মের প্রতিবাদ করতে এসেছিলেন। আলিমা খান তাদের প্রশ্নের জবাব না দেয়ায় ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।এ ঘটনার নিন্দা জানিয়ে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলি খান বলেন, ‘কেউ ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি উত্তপ্ত করার জন্য পিটিআই প্রতিষ্ঠাতার পরিবারের ওপর হামলার পথ বেছে নিয়েছে।’তিনি আরও বলেন, এ ধরনের শারীরিক হামলার ঘটনা প্রথমবার ঘটল এবং ইমরান খানের পরিবারের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ের ‘অদম্য নারী পুরস্কার’ পেলেন নুরুন নাহার আক্তার

ইমরান খানের বোনের ওপর ডিম নিক্ষেপ

আপডেট সময় ১২:১২:৩১ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫