ময়মনসিংহ , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আজ দুপুরে শপথ নিচ্ছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য নোয়াখালীতে চাঁদা না পেয়ে বৃদ্ধকে হত্যা: প্রধান আসামি যুবদল নেতা গ্রেফতার নির্বাচন কমিশন থেকে ১২৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ পূর্বধলায় বিজ্ঞান মেলা উদ্বোধন ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনাও ব্যর্থ: যুক্তরাষ্ট্র-ইরান শান্তি প্রচেষ্টা নিয়ে জেডি ভ্যান্সের বড় দাবি কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো ইরান-মার্কিন বৈঠক, জেডি ভ্যান্সের ফেরা নিয়ে জল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা কেবলই কথার কথা, ‘মব কালচার’ রুখতে সরকার ব্যর্থ: এনসিপি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন গৌরীপুরের কৃতি সন্তান তানজিন চৌধুরী লিলি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ঈদযাত্রায় আতঙ্ক, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি-ছিনতাই

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ডাকাতির হটস্পট খ্যাত কাঁচপুর থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত বিভিন্ন সময় ঘটছে ছিনতাই ও ডাকাতির ঘটনা। রাত হলেই এ মহাসড়ক দিয়ে চলাচলকারী যাত্রী ও চালকদের প্রায়শই পড়তে হচ্ছে ডাকাত ও ছিনতাইকারীর কবলে। ফলে এবারের ঈদযাত্রা নিয়ে এ মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকদের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। পটপরিবর্তনের ৭ মাসে এখানে বহু ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বাংলাদেশের অন্যতম ব্যস্ততম মহাসড়ক এটি। প্রতিদিন এ সড়ক দিয়ে অন্তত ৩০ হাজারের বেশি যানবাহন যাতায়াত করে। তবে বছরের দুই ঈদকে কেন্দ্র করে এ মহাসড়কে পরিবহনের চাপ প্রায় দ্বিগুণ বেড়ে যায়। আর এই সময়টায় ছিনতাইকারী ও ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে মানুষের সর্বস্ব লুটে নেয়। তাই এবারের ঈদযাত্রা নিয়ে যানবাহন চালকরা বেশ আতঙ্কিত ও উদ্বিগ্ন।

আরও জানা যায়, ৫ আগস্ট থেকে মহাসড়কের কাঁচপুর থেকে মেঘনা টোলপ্লাজার ১৬ কিলোমিটার পর্যন্ত এ অংশে ঘটে যাওয়া বেশ কয়েকটি ডাকাতির ঘটনায় মানুষের মনে ভীতির জন্ম হয়েছে। যার কারণে এ অংশকে অপরাধের হটস্পট হিসেবে গণ্য করেছেন পরিবহন চালকরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

ঈদযাত্রায় আতঙ্ক, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি-ছিনতাই

আপডেট সময় ১০:৫৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫