ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
লাল খান উচ্চ বিদ্যালয়-এ অতিরিক্ত ফিস আদায়ের অভিযোগ চট্রগ্রামের সাতকানিয়ায় ট্রাক চাপায় নালিতাবাড়ীর কলেজ ছাত্র নিহত নালিতাবাড়ী পৌর শহরে মোবাইল কোর্ট ঘিরে উত্তেজনা, ব্যবসায়ীদের বিক্ষোভ ফুলেল শুভেচ্ছায় সম্মানিত আলহাজ্ব সালমান ওমর রুবেল, প্রত্যাশা বাস্তব অগ্রগতির বাংলাদেশ ব্যাংকের ঘটনা বর্তমান সরকার সমর্থিত ‘মব কালচারের’ আনুষ্ঠানিক সূচনা বললেন ডা. শফিকুর রহমান আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত খান আকরামকে খালাস দিলেন আংশিক মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আহসান মনসুরকে সরিয়ে আর্থিক খাতে লুটপাটের পথ উন্মুক্ত করল বিএনপি বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম আজ প্রধানমন্ত্রী একুশে পদক প্রদান করবেন বাংলা‌দে‌শের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স‌ঙ্গে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

এই পরিস্থিতি একটি নাটক মনে হচ্ছে বললেন এলডিপি চেয়ারম্যান

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:২৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

বিগত কিছু দিন ধরে রাজনৈতিক অঙ্গনে বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বা স্থগিত করা নিয়ে আলোচনা। ডিবিসি নিউজের টক শোতে উপস্থাপিকার এক প্রশ্নের জবাবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বলেন, “এটা তো নতুন কিছু নয়, এটি তাদের দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি। আপনি যেটা স্থগিত করেছেন, সেটা তো আমরা আগেই দেখেছি, ৫ সেপ্টেম্বরও তাদের ক্যাবিনেট মিটিংয়ে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের বিভিন্ন ইউনিয়ন থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত আওয়ামী লীগের কোন অফিস খোলা নেই। বহু নেতা প্রকাশ্যে কোনো কার্যক্রম করছেন না। মাঝে মাঝে অল্প কিছু মিছিল করা হয়েছে, যা রাজনীতির ক্ষেত্রে তেমন গুরুত্বপূর্ণ ছিল না।”

শাহাদাত হোসেন সেলিম রাজনৈতিক দল নিষিদ্ধ করার পরিবর্তে দেশের আইনশাসন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা করতে, দেশের জনগণের অধিকার রক্ষা করতে এবং যারা হত্যাকাণ্ড, গণহত্যা, লুন্ঠনসহ গণ অপরাধে জড়িত তাদের বিচারের আওতায় আনা উচিত।”

তিনি আরও বলেন, “একটি রাজনৈতিক দল নিষিদ্ধ করা যাবে কি না, সেটা জনগণের ইচ্ছার ওপর ছেড়ে দেওয়া উচিত। ইতিহাসে অনেক রাজনৈতিক দল বিবর্তনের মাধ্যমে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে পরাজিত কোন রাজনৈতিক দল পুনরায় আবার ফিরে আসে রাজনীতি অথবা রাষ্ট্রীয় ক্ষমতায় এই ইতিহাস পৃথিবীতে বিরল।”
শেষে তিনি বলেন, “এই পরিস্থিতি একটি নাটক মনে হচ্ছে। কেন এই নাটক মঞ্চস্থ হলো, সেটা হয়তো কিছু দিন পরে আরও স্পষ্ট হবে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাল খান উচ্চ বিদ্যালয়-এ অতিরিক্ত ফিস আদায়ের অভিযোগ

এই পরিস্থিতি একটি নাটক মনে হচ্ছে বললেন এলডিপি চেয়ারম্যান

আপডেট সময় ১১:২৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫