ময়মনসিংহ , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাকায় পৌঁছেছে আমিরাতে নিহত আহমেদ আলীর লাশ জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা বেইলি ব্রিজ পার হচ্ছে মানুষ গৌরীপুরে নারী নির্যাতন বন্ধে ‘জিরো টলারেন্স’ থাকতে হবে । দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস উপলক্ষে বিপ্লবী নারী মুক্তি ময়মনসিংহে পথসভা মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ময়মনসিংহে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নালিতাবাড়ীতে টিসিবি’র পন‍্য বিতরণে অনিয়ম-দুর্নীতি ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি ঈদে টানা ১০ দিন বন্ধ থাকবে বিএনপির এমপি কারামুক্ত আওয়ামী লীগ নেতাকে জেলগেটে ফুল দিয়ে বরণ করলেন সারাদেশে প্রতীকী ব্ল্যাকআউটের সিদ্ধান্ত সরকারের ২৫শে মার্চ মার্কিন কূটনীতিকদের নির্দেশ সৌদি আরব ছাড়তে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

এক জালেই ধরা পড়লো ১০৯ মণ মাছ টেকনাফে

শীতকালীন মৌসুমে কক্সবাজারের টেকনাফ উপকূলে জেলেদের মুখে হাসি ফুটেছে। সাগরে একটি টানা জালেই ধরা পড়েছে ১০৯ মণ ছুরি মাছ, যা বিক্রি হয়েছে প্রায় সাড়ে আট লাখ টাকায়। দীর্ঘদিন পর এমন বড় ধরা পেয়ে আনন্দিত মাঝিমাল্লা ও স্থানীয় ব্যবসায়ীরা।

গত শনিবার (১০ জানুয়ারি) সকালে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া ঘাট থেকে ২৫ জন মাঝিমাল্লা নিয়ে একটি মাছ ধরার নৌকা সাগরে যাত্রা করে। বিকেলের দিকে জাল টেনে তীরে ফিরলে বিপুল পরিমাণ ছুরি মাছ ধরা পড়ে।

জালের মালিক হাফেজ আহমদ জানান, তিনি দুটি মাদরাসা পরিচালনা করেন এবং নিয়মিত মাদরাসার বিভিন্ন কার্যক্রমে সহায়তা করে থাকেন। সম্প্রতি মাদরাসার জন্য গরু কেনার সময় অর্থ সংকটে পড়লেও এই মাছ ধরা পড়ায় তাৎক্ষণিকভাবে সেই সমস্যার সমাধান হয়েছে বলে তিনি জানান। প্রতি বছর এই মৌসুমে তার জালে ভালো মাছ ধরা পড়ে বলেও উল্লেখ করেন তিনি।

নৌকার মাঝি মো. ইসলাম বলেন, চলতি মৌসুমে দীর্ঘদিন ধরে মাছ কম পাওয়ায় হতাশা ছিল। শনিবার সকাল ৮টার দিকে সাগরে গিয়ে প্রায় ১০ লাখ টাকার মাছ ধরা পড়ায় মাঝিমাল্লারা সবাই খুবই আনন্দিত।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকায় পৌঁছেছে আমিরাতে নিহত আহমেদ আলীর লাশ

এক জালেই ধরা পড়লো ১০৯ মণ মাছ টেকনাফে

আপডেট সময় ০৯:৫৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬