ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সৌদিতে সহজ হচ্ছে ভ্রমণ ও কাজ: চালু হলো আকর্ষণীয় নতুন প্যাকেজ ভিসা বন্যা ঝুঁকির মুখে চার বিভাগ: তিন নদীর পানি বিপৎসীমার উপরে পেনাল্টি উপহারে আর্জেন্টিনা, তবুও মেসির মিসে হাহাকার! ​সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, মাছ ধরার নৌকায় সতর্কতা জুলাই নিয়ে কটূক্তিকারীদের বিচার করতে হবে বললেন আখতার হোসেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বড় রদবদল: স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান ​জাতীয় নির্বাচনের পাঠ নিয়ে স্থানীয় নির্বাচনে নামছে নির্বাচন কমিশন পঞ্চদশ সংশোধনী মামলার রায় বৃহস্পতিবার জনদুর্ভোগ লাঘবে নারী এমপির অনুদান; সড়ক সংস্কারে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল ​আর্জেন্টিনার প্রতি শুভকামনা মোস্তফা জিকোর, প্রত্যাশা আরও এক বিশ্বকাপের
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

এক জালেই ধরা পড়লো ১০৯ মণ মাছ টেকনাফে

শীতকালীন মৌসুমে কক্সবাজারের টেকনাফ উপকূলে জেলেদের মুখে হাসি ফুটেছে। সাগরে একটি টানা জালেই ধরা পড়েছে ১০৯ মণ ছুরি মাছ, যা বিক্রি হয়েছে প্রায় সাড়ে আট লাখ টাকায়। দীর্ঘদিন পর এমন বড় ধরা পেয়ে আনন্দিত মাঝিমাল্লা ও স্থানীয় ব্যবসায়ীরা।

গত শনিবার (১০ জানুয়ারি) সকালে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া ঘাট থেকে ২৫ জন মাঝিমাল্লা নিয়ে একটি মাছ ধরার নৌকা সাগরে যাত্রা করে। বিকেলের দিকে জাল টেনে তীরে ফিরলে বিপুল পরিমাণ ছুরি মাছ ধরা পড়ে।

জালের মালিক হাফেজ আহমদ জানান, তিনি দুটি মাদরাসা পরিচালনা করেন এবং নিয়মিত মাদরাসার বিভিন্ন কার্যক্রমে সহায়তা করে থাকেন। সম্প্রতি মাদরাসার জন্য গরু কেনার সময় অর্থ সংকটে পড়লেও এই মাছ ধরা পড়ায় তাৎক্ষণিকভাবে সেই সমস্যার সমাধান হয়েছে বলে তিনি জানান। প্রতি বছর এই মৌসুমে তার জালে ভালো মাছ ধরা পড়ে বলেও উল্লেখ করেন তিনি।

নৌকার মাঝি মো. ইসলাম বলেন, চলতি মৌসুমে দীর্ঘদিন ধরে মাছ কম পাওয়ায় হতাশা ছিল। শনিবার সকাল ৮টার দিকে সাগরে গিয়ে প্রায় ১০ লাখ টাকার মাছ ধরা পড়ায় মাঝিমাল্লারা সবাই খুবই আনন্দিত।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদিতে সহজ হচ্ছে ভ্রমণ ও কাজ: চালু হলো আকর্ষণীয় নতুন প্যাকেজ ভিসা

এক জালেই ধরা পড়লো ১০৯ মণ মাছ টেকনাফে

আপডেট সময় ০৯:৫৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬