ময়মনসিংহ , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না মাঝারি মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ সীমান্ত; উৎপত্তিস্থল নিয়ে যা জানা যাচ্ছে শিক্ষায় নতুন দিগন্ত: পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আজ দুপুরে শপথ নিচ্ছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য নোয়াখালীতে চাঁদা না পেয়ে বৃদ্ধকে হত্যা: প্রধান আসামি যুবদল নেতা গ্রেফতার নির্বাচন কমিশন থেকে ১২৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ পূর্বধলায় বিজ্ঞান মেলা উদ্বোধন ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনাও ব্যর্থ: যুক্তরাষ্ট্র-ইরান শান্তি প্রচেষ্টা নিয়ে জেডি ভ্যান্সের বড় দাবি কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো ইরান-মার্কিন বৈঠক, জেডি ভ্যান্সের ফেরা নিয়ে জল্পনা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

এক মেয়ে নিয়ে দুই কিশোরের দ্বন্দ্বে নিরপরাধ আরেক কিশোর খুন

এক কিশোরীকে পছন্দ করতো দুই কিশোর, তবে এই প্রেমের বলির পাঁঠা হয়ে নিরপরাধ আরেক কিশোর খুন হয়েছে। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় ইউনিয়নের খড়িয়াপাড়া এলাকায় গত ২১ সেপ্টেম্বর রোববার এঘটনা ঘটেছে।

নিহত কিশোরের নাম আঃ রহমান (১৩)। সে পৌর শহরের উত্তর গড়কান্দা মহল্লার হাবিবুর রহমান বিশু মিয়ার ছেলে। গতকাল সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় রহমান। পরে ময়নাতদন্ত শেষে রাতে নিজ এলাকায় দাফন করা হয় তাকে।

আজ ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার এই রিপোর্ট লেখা পর্যন্ত এঘটনায় কোন মামলা হয়নি। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এসেছে, এখনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নিহত কিশোর আব্দুর রহমান বন্ধু আশিক, স্বাধীন, জীবন, সিয়াম ও হিমেল এ ছয় বন্ধু মিলে রোববার বিকেলে অটোরিকশা নিয়ে বাঘবেড় খড়িয়াপাড়ায় বেড়াতে যায়। এ ছয় বন্ধুর মাঝখানে আব্দুর রহমান ব্যতীত কেউ একজন খড়িয়াপাড়ার এক কিশোরীকে পছন্দ করতো।
এদিকে খড়িয়াপাড়ার ওই কিশোরীকে পছন্দ করতো একই এলাকার রোকন নামে অপর এক কিশোর। একই কিশোরীকে দুই কিশোরের পছন্দের ফলে বিরোধ বাধে। বিকেলে খড়িয়াপাড়ায় বেড়াতে যাওয়ায় রোকন ক্ষিপ্ত হয়ে তার বন্ধু ফায়সালসহ কয়েকজন মিলে আব্দুর রহমানদের ওপর হামলা চালায়। এতে আব্দুর রহমান, আশিক ও হিমেল আহত হয়। এসময় সঙ্গে থাকা অপর বন্ধুরা তাদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনে। তবে রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হলে সোমবার ভোররাতে সে মারা যায়।

এছাড়াও ২২ সেপ্টেম্বর সোমবার বিকেলে উপজেলার মালিঝি নদীর ভাটিগাংপাড় এলাকা থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

একই দিনে এমন দুই ঘটনায় আতংক বিরাজ করছে স্থানীয় বাসিন্দাদের মাঝে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না

এক মেয়ে নিয়ে দুই কিশোরের দ্বন্দ্বে নিরপরাধ আরেক কিশোর খুন

আপডেট সময় ০২:১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫