ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
আহসান মনসুরকে সরিয়ে আর্থিক খাতে লুটপাটের পথ উন্মুক্ত করল বিএনপি বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম আজ প্রধানমন্ত্রী একুশে পদক প্রদান করবেন বাংলা‌দে‌শের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স‌ঙ্গে ভয়াবহ অগ্নিকাণ্ডে খামার পুড়ে ছাই, নিঃস্ব কৃষক শিবচরে আজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা , দুপুরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিশেষ অভিযান মোহাম্মদপুর-আদাবরে , আটক ১০০ গ্যাসপাম্পের বিস্ফোরণে দগ্ধ বেড়ে ১৬ কক্সবাজারে অসুস্থ হয়ে হাসপাতালে সঞ্জয় লীলা বানসালি শ্রীলঙ্কান তরুণী ফেনীতে প্রেমের টানে, ইসলাম গ্রহণ করে বিয়ে ঢাকার বাইরে বদলির সিদ্ধান্ত প্রত্যাহার বাংলাদেশ ব্যাংকের ৩ কর্মকর্তাকে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

এখনো হত্যার বিস্তারিত কারণ জানা যায়‌নি বললেন র‍্যাব

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪১:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের (মিটফোর্ড) সামনে জনসম্মুখে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে হত্যার ঘটনায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। প্রাথমিকভাবে চাঁদাবাজি, ব্যাবসায়িক দ্বন্দ্বের কথা শোনা গেলেও ঠিক কী কারণে এই নির্মম হত্যাকাণ্ড চালানো হয়েছে তার বিস্তারিত কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি র‌্যাব। 

শনিবার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টায় কাওরানবাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন  র‍্যাব মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান।

হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন ও জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে র‍্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাজধানীর কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডের সাথে জড়িত ৪ নং এজাহানামীয় আসামি আলমগীর (২৮) ও ৫ নং এজাহারনামীয় আসামি মনির লম্বা মনিরকে (৩২) গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক তদন্তে র‍্যাব কী পেয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমরা এটার ব্যাপারে ছায়া তদন্তে এখনো ফলাফল জানানোর মতো পর্যায়ে নেই। আমরা এই অভিযোগের সঙ্গে জড়িত অন্যান্য আসামি যারা আছে তাদের গ্রেপ্তারের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এই মামলার যারা মূল তদন্তকারী কর্মকর্তা তারাই এই বিষয়ে ভালো বলতে পারবেন।

ঘটনাটি কী কারণে ঘটেছে জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ঘটনাটি স্থানীয় ব্যবসা বাণিজ্য ও চাঁদাবাজিকে কেন্দ্র করে ঘটেছে। তবে এটার বিস্তারিত বলার মতো অবস্থায় আমরা নেই। আপাতত আমরা এই ঘটনার সঙ্গে সম্পৃক্তদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে যাচ্ছি।

উল্লেখ, এই হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আহসান মনসুরকে সরিয়ে আর্থিক খাতে লুটপাটের পথ উন্মুক্ত করল বিএনপি বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম

এখনো হত্যার বিস্তারিত কারণ জানা যায়‌নি বললেন র‍্যাব

আপডেট সময় ০৩:৪১:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫