ময়মনসিংহ , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না মাঝারি মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ সীমান্ত; উৎপত্তিস্থল নিয়ে যা জানা যাচ্ছে শিক্ষায় নতুন দিগন্ত: পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আজ দুপুরে শপথ নিচ্ছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য নোয়াখালীতে চাঁদা না পেয়ে বৃদ্ধকে হত্যা: প্রধান আসামি যুবদল নেতা গ্রেফতার নির্বাচন কমিশন থেকে ১২৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ পূর্বধলায় বিজ্ঞান মেলা উদ্বোধন ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনাও ব্যর্থ: যুক্তরাষ্ট্র-ইরান শান্তি প্রচেষ্টা নিয়ে জেডি ভ্যান্সের বড় দাবি কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো ইরান-মার্কিন বৈঠক, জেডি ভ্যান্সের ফেরা নিয়ে জল্পনা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

এদের দৃশ্যমান ফাঁসি কার্যকর করতে হবে বললেন সারজিস আলম

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ১১:৫২:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে
শনিবার (২৬ এপ্রিল) রাতে ধর্ষণের শিকার লামিয়ার মৃত্যুর ঘটনায় গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় এ দাবি জানান তিনি। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদের মেয়ে লামিয়াকে দেখতে হাসপাতালে এলে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।

তিনি বলেন, লামিয়ার মৃত্যুর ঘটনায় পুরো দেশের মানুষ মর্মাহত। নতুন বাংলাদেশের জন্য যে ভাই জীবন দিয়েছেন তার কন্যার সাথে এমন একটি নৃশংস ঘটনা ঘটে গেছে। পৃথিবীর কেউই এমন একটা ঘটনা প্রত্যাশা করে না।

সারজিস আলম বলেন, কিছুদিন আগে ঠিক একইভাবে আমরা আছিয়া নামে আরেক বোনকে হারিয়েছিলাম। এরকম ঘটনায় জড়িত মানুষরূপী পশুদের দৃশ্যমান ফাঁসি কার্যকর করতে হবে। আমরা যখন হাসপাতালে লামিয়াকে দেখতে এলাম তার মা আমাদের কাছে বারবার প্রশ্ন করছিল, তোমরা কি আমার লামিয়াকে ফিরিয়ে দিতে পারবে? এর কোনও উত্তর আমার কাছে নেই।
তিনি আসামিদের জামিনের বিষয়েও কথা বলেছেন। সারজিস আলম জানিয়েছেন, যারা ধর্ষণের মতো ভয়াবহ অপরাধে জড়িত, তাদের জামিন দেওয়া উচিত নয়। তিনি আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন, যারা এই নরপশুদের জামিনের জন্য আদালতে হাজির হন, তারা নিজের বিবেক হারিয়ে ফেলেছেন।

এনসিপি নেতা বলেন, নরপশুদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা উচিত, যাতে ভবিষ্যতে এমন ঘটনা ঘটতে না পারে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না

এদের দৃশ্যমান ফাঁসি কার্যকর করতে হবে বললেন সারজিস আলম

আপডেট সময় ১১:৫২:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫