ময়মনসিংহ , বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নির্বাচিত সরকারের সদিচ্ছা থাকলে পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব জানিয়েছেন অর্থ উপদেষ্টা গৌরীপুরে শ্রেষ্ঠ শিক্ষক-প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের সংবর্ধনা নির্বাচনের পরের দিনের পরিস্থিতি কেমন হতে পারে: ছাত্রশিবির সভাপতি ঢাকা-৮ আসনকে মদিনার সমাজ বানাতে চাই বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী যারা বিক্রি হচ্ছেন তাদের হিসাব ১২ তারিখের পর হবে বললেন বিএনপি প্রার্থী ফারুক আজ মধ্যরাত থেকে নির্বাচন ও গণভোট ঘিরে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ১৮ ঊর্ধ্ব সবাইকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে বলেছেন নাহিদ ইসলাম ইউপি সদস্যের স্বামীকে গুলি করে হত্যা, আহত ১ নরসিংদীতে সোনার দাঁড়িপাল্লা উপহার দিলেন সমর্থক শিশির মনিরকে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না জানিয়েছে ইসি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

এনসিপির ছাত্র সংগঠন ‘ছাত্রশক্তি’ নামে ফিরছে

ডাকসু নির্বাচনে প্রত্যাশিত ফল না পাওয়ার পর পুনর্গঠনের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)। অবশেষে সংগঠনটি বিলুপ্ত করে নতুন নামে ফিরছে তারা। নতুন নামে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘ছাত্রশক্তি’, যা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আদর্শিক সহযোগী ছাত্র সংগঠন হিসেবে কাজ করবে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে বাগছাসের জাতীয় সমন্বয় সভা। সভা শেষে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নতুন নাম, কেন্দ্রীয় ও আঞ্চলিক কমিটি এবং রাজনৈতিক দিকনির্দেশনা ঘোষণা করা হবে।

নতুন কেন্দ্রীয় কমিটি সর্বোচ্চ ১০১ সদস্যবিশিষ্ট হতে পারে। একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটকে ‘বিশেষ শাখা’ হিসেবে ঘোষণা করা হতে পারে এবং কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সমন্বিত ‘সুপার ফোর’ কাঠামোতে পরিচালিত হবে সংগঠনটি।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বে আলোচনায় আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, কেন্দ্রীয় মুখ্য সংগঠক তাহমীদ আল মুদ্দাসসির, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আল আমিন সরকার, সদস্য সচিব মোহাম্মদ সাকিব ও সাবেক মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম।

সংগঠনটির শীর্ষ নেতারা জানান, বাগছাসে অনুপ্রবেশকারীদের কারণে শৃঙ্খলা নষ্ট হয়েছে। বিশেষ করে ছাত্রশিবির সংশ্লিষ্টদের স্যাবোটাজের অভিযোগ রয়েছে। তাই নতুন নেতৃত্ব গঠনের ক্ষেত্রে কড়া যাচাই-বাছাই করা হচ্ছে।

“যাদের বিরুদ্ধে ভিন্ন আদর্শ বা অন্য সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ মিলবে, তাদের রাখা হবে না,” — বলেন বাগছাস আহ্বায়ক আবু বাকের মজুমদার।

তিনি আরও জানান, ‘আমরা আদর্শিক ও বাংলাদেশ পন্থার রাজনীতি করতে চাই। ওয়েলফেয়ার পলিটিকস নয়, বরং ছাত্রসমাজকেন্দ্রিক কার্যক্রমের মধ্য দিয়ে আগামীতে ছাত্র সংসদ নির্বাচনে ভালো ফল করতে চাই।’

২০২৩ সালের ৪ অক্টোবর শিক্ষা ও রাজনীতির সংস্কারের অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করে ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’। আওয়ামী লীগ সরকারের পতনে ছাত্র-জনতার অভ্যুত্থানে এই সংগঠনের নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তবে অভ্যুত্থানের পর ১৩ সেপ্টেম্বর গণতান্ত্রিক ছাত্রশক্তির সব কমিটি স্থগিত ঘোষণা করা হয়। পরবর্তীতে সংগঠনের কয়েকজন নেতা মিলে গঠন করেন বাগছাস।

কিন্তু কাঙ্ক্ষিত সাড়া না পেয়ে এবার আবার নতুন নামে ফিরে আসছে সংগঠনটি—ছাত্রশক্তি হিসেবে।

সম্প্রতি এনসিপির যুব ও শ্রমিক অঙ্গসংগঠন হিসেবে জাতীয় যুব শক্তি ও জাতীয় শ্রমিক শক্তি আত্মপ্রকাশ করেছে। ধারনা করা হচ্ছে, এ ধারাবাহিকতায় ‘জাতীয় ছাত্রশক্তি’ নামেই ছাত্র উইং আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচিত সরকারের সদিচ্ছা থাকলে পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব জানিয়েছেন অর্থ উপদেষ্টা

এনসিপির ছাত্র সংগঠন ‘ছাত্রশক্তি’ নামে ফিরছে

আপডেট সময় ১০:১৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫