ময়মনসিংহ , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা করল ঢাকার নির্দিষ্ট কিছু শিক্ষাপ্রতিষ্ঠান শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই বলেছেন সিইসি পহেলা বৈশাখে কৃষকদের নতুন উপহার: ১০ জেলায় ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বেরোবির দুই শিক্ষক ও শাখা ছাত্রলীগ সভাপতির ১০ বছরের কারাদণ্ড সংসদে হাসনাত: মানবাধিকার কমিশন আইন দিয়ে বিরোধী দল দমনের অভিযোগ সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৫০ শিশুর মৃত্যু রাজনৈতিক আক্রমণ’ নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন থালাপতি বিজয় কর্ম হারিয়ে দেশে আসা প্রবাসীদের নতুন কর্মসংস্থানের চেষ্টা করছি জানিয়েছেন শামা ওবায়েদ শিশু বলাৎকারের অভিযোগ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

এবার আকাশে উড়বে এয়ার ট্যাক্সি!

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১২:২০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

 আধুনিক যোগাযোগ ব্যবস্থার নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে, সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এবার তারা এয়ার ট্যাক্সি ও কার্গো ড্রোনের জন্য বিশেষ আকাশপথ তৈরি করছে। এই উদ্যোগের মূল লক্ষ্য স্মার্ট ট্রান্সপোর্ট সিস্টেম গড়ে তোলা, সড়কের যানজট কমানো এবং পরিবহন ব্যবস্থাকে আরও টেকসই করা। আগামী ২০ মাসের মধ্যে এই আকাশপথের নকশা ও নিয়ন্ত্রণ নীতিমালা চূড়ান্ত করা হবে।  

 ট্যাক্সি ও ড্রোনের জন্য আলাদা আকাশপথ নির্ধারণ করা হলে একদিকে যেমন নিরাপত্তা নিশ্চিত হবে, অন্যদিকে শহরাঞ্চলের পরিবহন ব্যবস্থাও আরও কার্যকর হয়ে উঠবে। সংযুক্ত আরব আমিরাতের সাধারণ সিভিল অ্যাভিয়েশন অথরিটি (জিসিএএ)-র মহাপরিচালক সাইফ আল সুয়াইদি জানিয়েছেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে যাতায়াত ব্যবস্থায় এক নতুন বিপ্লব আসবে।

টেকনোলজি ইনোভেশন ইনস্টিটিউট (টিআইআই) ও এস্পায়ার নামের দুটি প্রযুক্তি প্রতিষ্ঠান যৌথভাবে এ প্রকল্পে কাজ করছে। উন্নত প্রযুক্তির মাধ্যমে রুট অপটিমাইজেশন, সংঘর্ষ এড়ানো ও নিরাপদ ফ্লাইট পরিচালনা সম্ভব হবে, যা শহরের মধ্যে দ্রুত এবং সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করবে।

 জোবি এভিয়েশনের সঙ্গে চুক্তি হয়েছে, যার অধীনে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাম জুমেইরাহসহ বিভিন্ন রুটে ২০২৬ সালের মধ্যে এয়ার ট্যাক্সি চালু করা হবে।

 আবুধাবিতে ২০২৬ সাল থেকে বিদ্যুচালিত এয়ার ট্যাক্সি চালু করবে আর্চার এভিয়েশন। এটি শহরের অভ্যন্তরীণ যোগাযোগ সহজ করবে এবং সড়কে যানবাহনের চাপ অনেকটাই কমাবে।

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যেসব এয়ার ট্যাক্সি উড়বে, সেগুলো অন্যান্য যাত্রীবাহী বিমানের সঙ্গে সংঘর্ষ এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার আওতায় থাকবে।

তথ্যসূত্র: দ্য ন্যাশনালস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা করল ঢাকার নির্দিষ্ট কিছু শিক্ষাপ্রতিষ্ঠান

এবার আকাশে উড়বে এয়ার ট্যাক্সি!

আপডেট সময় ১২:২০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫