ময়মনসিংহ , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​আলিমে রেজিস্ট্রেশন বঞ্চিত শিক্ষার্থীদের জন্য সুখবর: সময় বাড়ালো মাদ্রাসা বোর্ড স্বাস্থ্যখাতে জনবল সংকট মোকাবিলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু জানিয়েছেন তথ্য উপদেষ্টা সরকারি চাকরিতে নতুন পে-স্কেল: বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে সরকার কাজ করছে জানিয়েছেন অর্থমন্ত্রী কৃষক ১০ হাজার টাকার কৃষি ঋণের জন্য কোমরে দড়ি পড়ে, আর হাজার কোটি টাকার ক্ষমতাশালী গ্রহীতাদের বেলায় আইন তার নিজের গতি হারিয়ে ফেলে? এনসিপির সমাবেশে হামলা: দোষীদের শাস্তির দাবি গোলাম পরওয়ারের কলেজগুলোর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়ম ৬ দিনের বিরতি শেষে আজ ফের বসছে জাতীয় সংসদ অধিবেশন ​ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস: দুপুরের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

রাজনৈতিক আক্রমণ’ নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন থালাপতি বিজয়

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়কে ঘিরে ঝড় যেন থামছেই না। একের পর এক বিতর্ক, গুঞ্জন আর অভিযোগে যখন সরগরম পরিস্থিতি, তখনই সামনে এসে নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি তিরুনেলভেলির জনসভা থেকে বিজয় বললেন এসব কিছুই হঠাৎ নয়, তাকে ঘিরে পরিকল্পিতভাবেই তৈরি করা হচ্ছে এই বিতর্কের জাল।

তার মতে, এতে হতাশ হয়ে প্রতিপক্ষরা নতুন নতুন ইস্যু তৈরি করছে। প্রশ্ন তুলেছেন কেন সবকিছুর জন্য শুধু তাকেই দায়ী করা হচ্ছে? তার বক্তব্যে স্পষ্ট, এটি একটি পরিকল্পিত রাজনৈতিক আক্রমণ।

টার্গেট করা হয়েছে তার সিনেমাকেও। বিজয়ের নতুন ছবি ‘জন নায়াগান’ এখনো মুক্তি পায়নি। সেন্সর বোর্ডের অনুমোদন দেরি হওয়াকে সন্দেহজনক বলছেন তিনি।

অভিযোগ করছেন ইচ্ছাকৃতভাবেই আটকে দেয়া হচ্ছে তার সিনেমা। এমনকি জনগণের সঙ্গে দেখা করতেও বাধা দেওয়ার চেষ্টা হয়েছে বলে দাবি তার। এর আগে ‘দ্য গোট’কে তার শেষ সিনেমা ভাবা হয়েছিল।

শুধু পেশাগত নয়, ব্যক্তিগত জীবনেও বড় ঝড় গেছে বিজয়ের। প্রায় ৩০ বছরের দাম্পত্যের পর তার স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গম ডিভোর্সের আবেদন করেছেন। এই খবর প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়।

এরপর অভিনেত্রী তৃষা কৃষ্ণনকে ঘিরে নানা গুঞ্জন ছড়ায়। একটি বিয়ের অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যাওয়ায় জল্পনা আরও বাড়ে। যদিও এ বিষয়ে সরাসরি কিছু বলেননি তিনি।

তবে তার বক্তব্যে ইঙ্গিত, এসবই পরিকল্পিতভাবে ছড়ানো হয়েছে। তার দাবি, নির্বাচনের ঠিক ৩০ দিন আগে এসব গুজব ছড়ানো হয়।

২০২৬ সালের তামিলনাড়ু নির্বাচনে লড়ছেন বিজয়। কোনো জোটে না গিয়ে একাই প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। সব বিতর্ক, অভিযোগ আর চাপের মাঝেও তার আত্মবিশ্বাস অটুট।

তিনি বলেন, কোনো শক্তিই তাকে মানুষের থেকে আলাদা করতে পারবে না। জনসমর্থনই তার সবচেয়ে বড় শক্তি বলে মনে করেন তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​আলিমে রেজিস্ট্রেশন বঞ্চিত শিক্ষার্থীদের জন্য সুখবর: সময় বাড়ালো মাদ্রাসা বোর্ড

রাজনৈতিক আক্রমণ’ নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন থালাপতি বিজয়

আপডেট সময় ১২:৪৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬