ময়মনসিংহ , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না মাঝারি মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ সীমান্ত; উৎপত্তিস্থল নিয়ে যা জানা যাচ্ছে শিক্ষায় নতুন দিগন্ত: পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আজ দুপুরে শপথ নিচ্ছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য নোয়াখালীতে চাঁদা না পেয়ে বৃদ্ধকে হত্যা: প্রধান আসামি যুবদল নেতা গ্রেফতার নির্বাচন কমিশন থেকে ১২৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ পূর্বধলায় বিজ্ঞান মেলা উদ্বোধন ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনাও ব্যর্থ: যুক্তরাষ্ট্র-ইরান শান্তি প্রচেষ্টা নিয়ে জেডি ভ্যান্সের বড় দাবি কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো ইরান-মার্কিন বৈঠক, জেডি ভ্যান্সের ফেরা নিয়ে জল্পনা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

এবার কর্মবিরতিতে রাবির শিক্ষক-কর্মকর্তারা পোষ্য কোটার দাবিতে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পুনর্বহাল ইস্যুতে চলা আন্দোলনে উপ-উপাচার্যসহ কয়েকজন শিক্ষকের ওপর ‌‘হামলার’ প্রতিবাদ এবং জড়িতদের শাস্তির দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি চলছে। রোববার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি পালন করছেন।

একইসঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা।

একই দিন রাত সাড়ে ৯টায় লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘জুবেরী ভবন একটা আবাসিক এবং ক্লাব ভবন। সেখানে আমাদের উপ-উপাচার্যসহ কয়েকজন সহকর্মীর ওপর হামলার প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে আগামীকাল একদিন পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি পালন করা হবে।’

জুবেরী ভবনের বারান্দায় এলে এক শিক্ষক এবং ছাপাখানার এক কর্মকর্তা শিক্ষার্থীদের আটকানোর চেষ্টা করেন। এসময় হাতাহাতি ও ধাক্কাধাক্কি শুরু হয়। এসময় উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন খানকে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। এতে শিক্ষকদের সঙ্গে আন্দোলনকারীদের ধাক্কাধাক্কি হয়। পরে উপ-উপাচার্য ভবনের দ্বিতীয় তলায় চলে গেলে শিক্ষার্থীরা তাকে ভবনের দ্বিতীয় তলার বারান্দায় অবরুদ্ধ করে রাখেন।

এ বিষয়ে রাবি অফিসার সমিতির সভাপতি অধ্যাপক মোক্তার হোসেন বলেন, ‘বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক সুবিধা (পোষ্য কোটা) থাকলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়কে তা থেকে বঞ্চিত করা হচ্ছে। গতকাল আমাদের সহকর্মীদের ওপর যে হামলা চালানো হয়েছে, তার সুষ্ঠু তদন্ত করে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

তবে শিক্ষক-কর্মকর্তাদের এই কর্মসূচির আওতামুক্ত রাখা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের কার্যক্রম।

এ প্রসঙ্গে অধ্যাপক মোক্তার হোসেন বলেন, ‘আমরা রাকসু নির্বাচন নিয়ে খুবই আশাবাদী এবং আমরা চাই নির্বাচন হোক। এ কারণেই রাকসুর সব কাজ আমরা কর্মসূচির বাইরে রেখেছি।’

এদিকে, আজ বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সিন্ডিকেটের জরুরি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, সেখানে শিক্ষক-কর্মকর্তাদের দাবি এবং চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না

এবার কর্মবিরতিতে রাবির শিক্ষক-কর্মকর্তারা পোষ্য কোটার দাবিতে

আপডেট সময় ০১:১২:২৪ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫