ময়মনসিংহ , বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

এমপিত্তভুক্ত শিক্ষকদের ৪ দফা দাবিতে চলছে কর্মবিরতি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০২:০৭:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ২৭৭ বার পড়া হয়েছে

রাজধানীতে শিক্ষকদের কর্মসূচিতে পুলিশি বাধার প্রতিবাদসহ চার দফা দাবিতে এমপিত্তভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় চলছে শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূচি। আর কেন্দ্রীয় শহীদ মিনারে রাত কাটানোর পর সকাল থেকে অবস্থান কর্মসূচি শুরু করেছেন ঢাকায় অবস্থান করা শিক্ষকরা। তারা পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাবেন।

আবার কোথাও কোথাও যথারীতি ক্লাস চলছে। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান চালু রয়েছে, সেখানকার শিক্ষকরা বলছেন, আন্দোলন কর্মসূচির সাথে সংহতি রয়েছে তাদের। কিন্তু শিক্ষার্থীদের ক্ষতির কথা চিন্তা করে পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা।

এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে রোববার (১২ অক্টোবর) রাজধানীতে প্রেসক্লাবের সামনে ২০ শতাংশ বাড়ি ভাড়াসহ চারটি দাবিতে অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সংগঠনের নেতাদের আহ্বানে শিক্ষকরা সরে গিয়ে শহীদ মিনারে অবস্থান নেন এবং সেখানে থেকেই লাগাতার আন্দোলনের ঘোষণা দেন।

সংগঠনটির নেতারা জানান, সরকারের ঘোষিত বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির হার ‘অপর্যাপ্ত ও অবাস্তব’। তারা মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং সর্বজনীন বদলি নীতি বাস্তবায়ন দাবি করছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

আরও বাড়তে পারে ঈদের ছুটি

এমপিত্তভুক্ত শিক্ষকদের ৪ দফা দাবিতে চলছে কর্মবিরতি

আপডেট সময় ০২:০৭:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫