ময়মনসিংহ , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় জনগণের ভালবাসায় সাড়া দিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন মোঃ এরশাদ খাঁন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন জানিয়েছেন আইনমন্ত্রী দেশে অর্ধশত কোটি টাকার মালিক মাত্র ১৫ জন! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার বলেছেন প্রধানমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই জানিয়েছেন চিফ প্রসিকিউটর অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনার মানে হয় না: ককরোচ জনতা পার্টি সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়: দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বার্তা সরকার রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে বলে মন্তব্য করেছেন শিবির সভাপতি সাদ্দাম মোদির সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ: ভারতের রাজপথে এখন জেন-জি প্রজন্মের উত্তাল আন্দোলন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

‘৫০ টাকা দিয়া টিকেট কাইটা মেট্রোর ছাদে উঠছি’

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:২৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে
রাজধানীতে রবিবার রাতে মেট্রো রেলের চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে রাত পৌনে ৯টার দিকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, বাংলাদেশ সচিবালয় স্টেশনে মেট্রো রেলের ছাদের ওপর দুজন উঠে পড়ায় মেট্রো রেল চলাচল সাময়িক বন্ধ আছে।

ওই দুজনের মধ্যে এক কিশোর ছিল। সে জানায়, ৫০ টাকা দিয়ে টিকিট কেটে মেট্রো রেলের ছাদে উঠেছে সে।সে অন্য একজনের মাধ্যমে ৫০ টাকা দিয়ে টিকিট কেটেছিল। শুরুতে ট্রেনের ভেতরে অবস্থান করলেও পরে সে ট্রেনের ছাদে ওঠে।

ট্রেনের ছাদে ওঠার কারণ হিসেবে সে জানায়, প্রথমে সে ট্রেনের ভেতরে উঠে দেখে প্রচুর ভিড়, ধাক্কাধাক্কি হচ্ছিল। পরে সে বের হয়ে একটি গ্রিল ধরে ওপরে ওঠে।এ বিষয়ে সেখানকার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা বলেন, আমাদের কনস্টেবল মিশুক জানান যে একটা ছেলে নাকি ট্রেনের ওপরে উঠেছে। পরে যাত্রী এবং পুলিশসহ সবাই তাকে খুঁজতে শুরু করে। তখন আমরাও তাদের সঙ্গে বাচ্চাটাকে খোঁজাখুঁজি করি। দুই-তিনটা বগি খোঁজার পর যখন না পাই, তখন আমি কন্ট্রোলারকে বললাম যে যেহেতু একটা বাচ্চা ওপরে উঠেছে আপনি বিদ্যুৎ লাইন অফ করেন।অনেক পরে তাকে খুঁজে পাওয়া যায়। পরে ওপর থেকে তাকে আমরা নিচে নামাই।

এ বিষয়ে মেট্রো রেলের এক কর্মকর্তা জানান, প্রতিটি বগির গ্যাপে ছোট ছোট স্পেস দেওয়া আছে এবং মইয়ের মতো ওঠার জায়গা আছে। মেট্রো রেলের যদি কখনো কোনো অসুবিধা দেখা দেয়, তখন এটা ব্যবহার করে ওপরে গিয়ে সংশোধন করা হয়। ওই ছেলে ওটাকে ছাদ বোঝাতে চাচ্ছে।

তাকে কি সংশোধন কেন্দ্রে দেওয়া উচিত কি না— এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, ওর এই ভুলের কারণে আমরা রেভিনিউ থেকে বঞ্চিত হয়েছি। এটা সরকারের বড় অঙ্কের একটা লস। আর ও যেহেতু বাচ্চা মানুষ, পরবর্তী সময়ে যে সে সেম ভুল করবে না তার কী গ্যারান্টি আছে। তার তো কেউ নাই। শুধু যাত্রী না, সব কিছু মিলে যদি বড় ধরনের কোনো দুর্ঘটনা আজকে ঘটে যেত, ও তো নাবালক,  সব দোষ তখন পড়ত আমাদের ওপর।  এই কার্ড কোন স্টেশন থেকে কিনেছে, কে সেল করেছে— এসব প্রশ্ন উঠত।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় জনগণের ভালবাসায় সাড়া দিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন মোঃ এরশাদ খাঁন

‘৫০ টাকা দিয়া টিকেট কাইটা মেট্রোর ছাদে উঠছি’

আপডেট সময় ১১:২৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫