ময়মনসিংহ , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিলীন হওয়ার পথে পূর্বধলার কাপাসিয়া-পূর্বধলা সড়ক, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন পূর্বধলায় অতিরিক্ত বালু বোঝাইয়ের দায়ে ৭ ট্রাকচালককে জরিমানা, কাগজ যাচাই শেষে ছাড় দীর্ঘদিন ধরে অসুস্থ সাংবাদিক আসিফ, সকলের নিকট দোয়া প্রার্থনা মহাকালী গার্লস স্কুল ও কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত ময়মনসিংহ মহাবিদ্যালয়ের এইচ.এস.সি (বিএমটি) পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত পূর্বধলায় ১৩ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে পূর্বধলায় পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত সংসদকে পাশ কাটিয়ে নয়, সমতার ভিত্তিতে হোক সব চুক্তি বলেছেন ডা. শফিকুর রহমান ময়মনসিংহের গৌরীপুরের গুজিখা দেওয়ানবাগী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের বেইজমেন্ট এর খনন কাজের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পূর্বধলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র উদ্যোগে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

এ্যানি বললেন নির্বাচনের আগে লুট হওয়া সব অস্ত্র উদ্ধার করতে হবে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫২:৩৭ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বিএনপির যুগ্ম-মহাসচিব  বলেছেন, আওয়ামী লীগের আমলের অবৈধ অস্ত্র আর ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া সব অস্ত্র এখন সন্ত্রাসীদের কাছে। ওই আওয়ামী দোসর ও তাদের সঙ্গীরা এই অস্ত্র নিয়ে এখন সমাজে অপকর্ম করছে। সরকারকে দায়িত্ব নিয়ে অস্ত্র উদ্ধার করে সমাজের অস্থিরতা দূর করতে হবে।

আজ বুধবার (৫ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর জেলা শহরের পুরাতন গো হাটা রোড এলাকার বশির ভিলা মিলনায়তনে বন্যাং ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 এ্যানি বলেন, ‘সংস্কার চলবে, নির্বাচনও হবে। অস্ত্র উদ্ধার তার আগেই করতে হবে।

খুব সহসাই সরকার-স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কর্মসূচি দিয়ে অস্ত্র যদি উদ্ধার না করা হয়, তাহলে দেশে হানাহানি বাড়বে। অস্থিরতা বাড়বে, আইনশৃঙ্খলার আরো অবনতি হবে। আমরা সরকারকে সহযোগিতা করছি, অস্ত্র উদ্ধারেও সহযোগিতা করব।’জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আহমেদ ফেরদৌস মানিক, বিএনপি নেতা শাহ মোহাম্মদ এমরান, বেলাল হোসেন, লক্ষ্মীপুর পৌর যুবদলের সদস্য সচিব মুনছুর আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিলীন হওয়ার পথে পূর্বধলার কাপাসিয়া-পূর্বধলা সড়ক, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

এ্যানি বললেন নির্বাচনের আগে লুট হওয়া সব অস্ত্র উদ্ধার করতে হবে

আপডেট সময় ০৩:৫২:৩৭ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫