ময়মনসিংহ , শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
সংসদে বসা মাত্রই ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর হবে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ভাষা আন্দোলনই ছিল মহান মুক্তিযুদ্ধের মূল সূচনাবিন্দু বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন বিনিয়োগ বাড়বে ব্যবসাবাণিজ্যে:আমীর খসরু সরকারী-বেসরকারী সকল অফিস আদালতে প্রজ্ঞাপন, বিজ্ঞাপন, আদেশসহ যাবতীয় দাপ্তরিক কাজ মাতৃভাষা বাংলা করা হউক কঠিন চ্যালেঞ্জ মাদক নিয়ন্ত্রণ করা স্বরাষ্ট্রমন্ত্রীর সর্বস্তরের মানুষের উপচেপড়া ভিড় শহীদ মিনারে, ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা দুর্নীতি ও ধর্মান্ধতা একুশের চেতনার পরিপন্থী বলে মন্তব্য করেছেন ড. ইফতেখারুজ্জামান অর্থমন্ত্রী চট্টগ্রাম বন্দর থেকে চার দিনের মধ্যে পণ্য শুল্কায়নের নির্দেশ দিলেন ১৯৫২ সালে মাতৃভাষা পেলেও নাগরিকদের অধিকার আজও অধরা রয়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ওয়াজ শেষে রাতে বাড়ি ফেরেননি মিজান,আমগাছে ঝুলেছিল শিকলে বাঁধা লাশ

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৪২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
  • ১০৮ বার পড়া হয়েছে

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের পূর্ব চিড়াই পাড়া গ্রামের  আম বাগানের গাছ থেকে শিকলে ঝুলানো অবস্থায় মিজান সরদার (৫০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। শনিবার (২৮ ডিসেম্বর) সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের চিড়াইপাড়া গ্রামের আলমগীর মাতুব্বরের মাছের ঘেরে আম গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্বজন ও এলাকাবাসী জানায়, মিজান সরদার সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের বনিকপাড়া গ্রামের মৃত আবু আলী সরদারের ছেলে। শুক্রবার রাতে মিজান বাড়ি থেকে বের হয়ে টুবিয়া বাজার সংলগ্ন সোলাইমান মাতুব্বরের বাড়িতে ওয়াজ মাহফিলে যায়। ওয়াজ শেষে রাতে আর বাড়িতে ফিরে আসেনি। সকাল ১১টার দিকে এক শিশু আলমগীর মাতুব্বরের মাছের ঘেরের কাছ দিয়ে যাওয়ার সময় আম গাছের সঙ্গে শিকল পড়া অবস্থায় মরদেহ দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে মাদারীপুর সদর থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি গাছ থেকে নামিয়ে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, সকালে সংবাদ পেয়েছি বাগানের মধ্যে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় একটি মরদেহ রয়েছে। আমরা এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত বলা যাবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদে বসা মাত্রই ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর হবে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী

ওয়াজ শেষে রাতে বাড়ি ফেরেননি মিজান,আমগাছে ঝুলেছিল শিকলে বাঁধা লাশ

আপডেট সময় ০৩:৪২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪