ময়মনসিংহ , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন ​লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল ​আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো ​হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫ ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ওয়ান ইলেভেন সরকার ছিল অসৎ উদ্দেশ্যপ্রণোদিত সরকার বললেন তারেক রহমান

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০২:২৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে ‘ওয়ান ইলেভেন’ নামে পরিচিত সেই সময়ের সরকারের কার্যক্রমকে উদ্দেশ্যপ্রণোদিত ও অসৎ হিসেবে বর্ণনা করেছেন। প্রায় দুই দশক ধরে যুক্তরাজ্যে অবস্থানরত তারেক রহমান বিবিসি বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বলেছেন, সেই সরকার দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও রাজনৈতিক পরিবেশকে ধ্বংস করার চেষ্টা করেছিল।

২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন এবং নির্বাচনের রোডম্যাপ কেমন হবে—এমন ইস্যুতে শুরু হওয়া আন্দোলনের ধারাবাহিকতায় তৎকালীন প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার পদ থেকে সরে গিয়ে জরুরি অবস্থা ঘোষণা করেন। সেই সময়ে ২২ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকা নির্বাচনও বাতিল করা হয়।

বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে ওয়ান ইলেভেন সরকারের সময়ের মূল্যায়ন করতে গিয়ে তারেক রহমান বলেন, ‘এক বাক্যে বা সংক্ষেপে বলতে হয়, এক এগারোর সরকার ছিল একটি উদ্দেশ্যপ্রণোদিত, অসৎ উদ্দেশ্যপ্রণোদিত সরকার। আমরা দেখেছি, সেই সরকার দেশের রাজনীতি ও গণতান্ত্রিক ভিত্তিকে ধীরে ধীরে গড়ে ওঠার মধ্যেই ভেঙে দিতে চেয়েছিল। তারা রাজনীতিকে বিরাজনীতিকরণ করতে চেয়েছিল এবং দেশের জনজীবনকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চেয়েছিল।’

বিবিসি বাংলার প্রশ্নের জবাবে তিনি আরও জানান, ‘আমরা দেশকে সামনে নিয়ে যেতে চাই। অতীত থেকে শিক্ষা নেওয়া গুরুত্বপূর্ণ, তবে আমাদের দৃষ্টি দেশের ভবিষ্যতের দিকে রাখতে হবে। এক এগারোর সরকারের সেই সময়কাল আমাদের শিক্ষা দিয়েছে যে, দেশের স্বার্থ ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে সবসময় রক্ষা করা অত্যন্ত জরুরি।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য

ওয়ান ইলেভেন সরকার ছিল অসৎ উদ্দেশ্যপ্রণোদিত সরকার বললেন তারেক রহমান

আপডেট সময় ০২:২৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫