ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিডিআর হত্যা মামলা: শেখ হাসিনাসহ একাধিক আওয়ামী লীগ নেতা আসামি হচ্ছেন ৫ আগস্ট বঙ্গভবনে কী ঘটছিল: রাষ্ট্রপতি রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণ চট্টগ্রামে : মায়ের পর চলে গেল ছেলে আজ শেখ হাসিনা-কামালের সাজা বৃদ্ধি চেয়ে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি কুমিল্লা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ বাংলাদেশের ইতিহাসে একটি শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে বলেছেন মাসুদ সাঈদী হালুয়াঘাট-ধোবাউড়া আসনের উন্নয়নে সকলের সহযোগীতা প্রত্যাশী প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন শপিং সেন্টারে আগুন খুলনায়, পুড়লো ১০টি মোবাইল ফোনের দোকান রাজশাহী রাতের আঁধারে দুই পানের বরজে আগুন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কারখানার দেয়াল গুঁড়িয়ে দিলো বিক্ষুব্ধ জনতা

গত শুক্রবার (২০ জুন) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়ক সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি এলাকায় ‘পিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডে’র সীমানা প্রাচীর গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, প্রায় ১৭ বছর ধরে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে উপজেলার গোলড়া এলাকাবাসীর চলাচলের জন্য ‘তারাসিমা এ্যাপারেলস্ লিমিটেডে’ ও ‘পিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের’ মাঝামাঝি অংশে একটি রাস্তা ছিল। সীমানা প্রাচীর নির্মাণ করে রাস্তাটি বন্ধ করে দেয় পিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডে। ফলে শিক্ষার্থী থেকে শুরু করে অসুস্থ রোগী ও স্থানীয়দের আসা-যাওয়া করতে চরম ভোগান্তিতে পড়তে হয়। প্রায় এক কিলোমিটার রাস্তায় জন্য এলাকাবাসীকে ৬ কিলোমিটার রাস্তা ঘুরে চলাচল করতে হয়।

পিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিডেটের জিএম মাসুম হাওলাদার বলেন, সম্পূর্ণ জোরপূর্বক অন্যায়ভাবে আমাদের ফ্যাক্টরিতে প্রবেশ করে এলাকাবাসী বাউন্ডারি ওয়াল ভেঙেছে। ভেতরে থাকা জিনিসপত্র ক্ষয়ক্ষতি করেছে। বেশ কিছু গাছ কেটে ফেলেছে। বাউন্ডারি ওয়াল ভাঙায় ভেতরে থাকা মূল্যবান সম্পদ অরক্ষিত হয়ে গেছে।

এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম বলেন, এ ব্যাপারে এখনও কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য,  এর আগে ২৯ জানুয়ারি রাস্তার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করে স্থানীয়রা। এরপর দফায় দফায় প্রশাসন, মালিক পক্ষ, স্থানীয়দের মধ্যে আলোচনা করেও সমস্যার সমাধান হয়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিডিআর হত্যা মামলা: শেখ হাসিনাসহ একাধিক আওয়ামী লীগ নেতা আসামি হচ্ছেন

কারখানার দেয়াল গুঁড়িয়ে দিলো বিক্ষুব্ধ জনতা

আপডেট সময় ১১:১৭:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫