ময়মনসিংহ , শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেরপুরে বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঢেঁকি ঈদযাত্রায় নৌপথে কোনো বাড়তি ভাড়া আদায় করা যাবে না বললেন নৌপরিবহন মন্ত্রী যুদ্ধ কারো জন্য মঙ্গলজনক নয় বলেছেন পররাষ্ট্রমন্ত্রী দেশে একটি উগ্র দক্ষিণপন্থা মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য করেছেন জোনায়েদ সাকি দেশজুড়ে আলোচিত নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা মামলার আসামী গৌরীপুরে গ্রেফতার এলডিসি উত্তরণ পেছানোর আবেদন পর্যালোচনা করছে সিডিপি জানিয়েছেন দেবপ্রিয় ভট্টাচার্য ২ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে প্রতিমন্ত্রী নুরুল হক সরকারি অফিসে দুর্নীতিমুক্ত সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল বঙ্গোপসাগরে সীমান্ত নদী নিয়ে সুসংবাদ আসছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কাল প্রধান উপদেষ্টা সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন

  • বাসস
  • আপডেট সময় ০১:৩০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামীকাল সকালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

প্রধান উপদেষ্টার কর্মসূচি অনুযায়ী, তিনি সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালকের সঙ্গে বৈঠক করবেন।

দুপুর ১২টা ৩০ মিনিটে তিনি ‘ফ্যাশন ফর ডেভেলপমেন্ট (এফফরডি): ১৩তম বার্ষিক অফিশিয়াল ফার্স্ট লেডিস লাঞ্চন’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেবেন।

বিকেল ৫টায় রেকিট বেনকিজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্রিস লিচ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন।

প্রধান উপদেষ্টা সন্ধ্যে ৭টায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।

এর আগে, আজ বিকেল ৩টায় (নিউইয়র্ক সময়) এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে এখানে এসেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঢেঁকি

কাল প্রধান উপদেষ্টা সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন

আপডেট সময় ০১:৩০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫