চাঁদপুর শহর-এ কিশোর গ্যাং দমনে অভিযান চালিয়ে ২১ জনকে আটক করেছে পুলিশ। রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানে আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, লেকেরপাড়, স্টেডিয়াম রোড, মাদ্রাসা রোড, পৌর পার্ক, কবরস্থান রোড এবং প্রেসক্লাব রোডসহ আরও কয়েকটি এলাকায় তল্লাশি চালানো হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ বলেন, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই করা হচ্ছে। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডিজিটাল রিপোর্ট 





















