ময়মনসিংহ , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত জানিয়েছেন সিইসি শাপলা চত্বরের ঘটনা সরকার উপেক্ষা করবে না, ভালো বিচার হবে জানিয়েছেন তথ্য উপদেষ্টা দুর্নীতির অভিযোগ প্রমাণিত: এসকে সুরের ৩ বছরের জেল গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন ভারপ্রাপ্ত স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি ময়মনসিংহের গৌরীপুরে উন্নয়ন ও জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী হাসনাত- সারজিস গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি বলে মন্তব্য করেছেন রাশেদ খাঁন লন্ডনে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত শিক্ষককে ভিডিও ছড়িয়ে হেনস্তা, আইনি পদক্ষেপ পূর্বধলার সমস্যা ও অভিযোগ সরাসরি জানাতে এমপি মানসুরার ব্যতিক্রমী উদ্যোগ পূর্বধলা থানা পরিদর্শন করলেন নেত্রকোণার পুলিশ সুপার তরিকুল ইসলাম
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

এমপি সালমান ওমর রুবেল খালিপায়ে জন্মভূমির মাটি স্পর্শ করে উন্নয়নের শপথ নিলেন

খালিপায়ে জন্মভূমির মাটি স্পর্শ করে উন্নয়নের শপথ-এমপি সালমান ওমর রুবেলের। শপথ নেওয়ার আনুষ্ঠানিকতা শেষ হতেই রাজধানীর ব্যস্ততা পেছনে ফেলে ছুটে এলেন নিজের জনপদে। খালিপায়ে মাটিতে হাঁটা, জন্মভূমির ধুলো কপালে ছোঁয়া আর মানুষের ভিড়ে হারিয়ে যাওয়া এভাবেই হালুয়াঘাট-ধোবাউড়ায় ফিরে প্রথম দিন কাটালেন নবনির্বাচিত সংসদ সদস্য সালমান ওমর রুবেল।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের হালুয়াঘাট-ধোবাউড়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয় পান তিনি। শপথ গ্রহণের পরপরই এলাকায় গিয়ে মানুষের সঙ্গে দেখা করেন, কুশল বিনিময় করেন এবং উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন। তাঁর এই সফরকে স্থানীয়রা দেখছেন শেকড়ের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতার প্রতীক হিসেবে।

এলাকায় পৌঁছালে প্রবীণ নাগরিক, রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষ তাকে স্বাগত জানান। অনেকে বলেন, এটি শুধু প্রথাগত সফর নয়, বরং “জনতার এমপির সরল ও আন্তরিক প্রত্যাবর্তন”। মানুষের ভিড়ের মাঝেই সংক্ষিপ্ত বক্তব্যে সালমান ওমর বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন এবং জনগণের আস্থাই তার সবচেয়ে বড় শক্তি।

উন্নয়নের অগ্রাধিকারের কথা তুলে ধরে তিনি জানান, হালুয়াঘাট-ধোবাউড়ার সড়ক ও অবকাঠামো উন্নয়ন, কৃষি খাতের সম্প্রসারণ এবং সীমান্তবর্তী এলাকার অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানো হবে। পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কিশোর গ্যাং ও সামাজিক অবক্ষয় রোধে কঠোর পদক্ষেপ এবং প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

তাঁর নির্বাচনী স্লোগান “হালুয়াঘাট-ধোবাউড়ার জনপদ, সালমান ওমরের হাতেই নিরাপদ” ইতিমধ্যেই এলাকায় আলোচনার বিষয় হয়ে উঠেছে। এলাকাবাসীর প্রত্যাশা, কথার সঙ্গে কাজের মিল রেখে তিনি জনপদকে একটি পরিকল্পিত ও আধুনিক এলাকায় রূপ দেবেন।

সাংবাদিক মারুফ হোসেনের কথায়, “মানুষ এখন কাজ দেখতে চায়। তিনি যেভাবে শুরু করেছেন, আশা করি উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।”
নিজের মাটিতে দাঁড়িয়ে মানুষের হাত ধরে নতুন পথচলার অঙ্গীকারই যেন জানিয়ে দিলেন নবনির্বাচিত এই সংসদ সদস্য এমপি সালমান ওমর রুবেল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত জানিয়েছেন সিইসি

এমপি সালমান ওমর রুবেল খালিপায়ে জন্মভূমির মাটি স্পর্শ করে উন্নয়নের শপথ নিলেন

আপডেট সময় ১০:০২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬