ময়মনসিংহ , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না মাঝারি মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ সীমান্ত; উৎপত্তিস্থল নিয়ে যা জানা যাচ্ছে শিক্ষায় নতুন দিগন্ত: পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আজ দুপুরে শপথ নিচ্ছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য নোয়াখালীতে চাঁদা না পেয়ে বৃদ্ধকে হত্যা: প্রধান আসামি যুবদল নেতা গ্রেফতার নির্বাচন কমিশন থেকে ১২৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ পূর্বধলায় বিজ্ঞান মেলা উদ্বোধন ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনাও ব্যর্থ: যুক্তরাষ্ট্র-ইরান শান্তি প্রচেষ্টা নিয়ে জেডি ভ্যান্সের বড় দাবি কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো ইরান-মার্কিন বৈঠক, জেডি ভ্যান্সের ফেরা নিয়ে জল্পনা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কুকুরের তাড়া খেয়ে ট্রাকের চাকায় প্রাণ গেল শিশুর

  • Reporter Name
  • আপডেট সময় ১১:২৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
  • ২৩৮ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ:

দিনাজপুরের বিরামপুরে মহাসড়কে মায়ের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় কুকুরের তাড়া খেয়ে পাথরবোঝায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তাহমিদ সরকার (৮) নামের এক শিশু নিহত হয়েছে।আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে চাঁদপুর তেলের পাম্পের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

নিহত শিশু তাহমিদ জেলার ফুলবাড়ি উপজেলার মহদীপুর গ্রামের শামীম সরকারের ছেলে। সে মহদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।নিহতের চাচা রাজিবুল ইসলাম রাজু বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বেশ কয়েক দিন আগে তাহমিদের নানা মারা যায়। নানার কবর জিয়ারত করতে মায়ের সাথে কয়েক দিন আগে নানাবাড়ি চাঁদপুর আসেন শিশু তাহমিদ। কবর জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে মহাসড়ক পারাপারের সময় কয়েকটি কুকুর শিশুটিকে তাড়া করে। এতে দ্রুত রাস্তায় উঠে গেলে পাথরবোঝায় একটি ট্রাক শিশু তাহমিদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

প্রত্যক্ষদর্শী মনোয়ারা বেগম বলেন, ‘আজ সকালে রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম। মায়ের সঙ্গে রাস্তা পারের সময় কয়েকটি কুকুর শিশুটিকে তাড়া করে। কুকুরের তাড়া খেয়ে শিশুটি সড়কে উঠলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়।’বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় তাহমিদ সরকার নামের এক শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ট্রাকটিকে জব্দ করা হয়েছে। পরিবারের সদস্যরা অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না

কুকুরের তাড়া খেয়ে ট্রাকের চাকায় প্রাণ গেল শিশুর

আপডেট সময় ১১:২৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪