ময়মনসিংহ , বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ের ‘অদম্য নারী পুরস্কার’ পেলেন নুরুন নাহার আক্তার অফিসে নেই কোনো কর্মকর্তা ,সারপ্রাইজ ভিজিটে ভূমি প্রতিমন্ত্রী রংপুর ডিসি কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা অফিসে আসতে ‘লেট’, সরকার রপ্তানি খাতে ২ হাজার ৫০০ কোটি টাকা ছাড় দিলো খামেনির মৃত্যুতে ইরানি শাসনব্যবস্থার পতন ঘটাবে না বলে মন্তব্য করেছেন ফারাহ পাহলভি ইরানিদের ভাগ্য নির্ধারণের অধিকার তাদেরই দিতে হবে বলেছেন ফারাহ পাহলভি রাজধানীর তাপমাত্রা কমলো ৪ ডিগ্রি একদিনের ব্যবধানে নারায়ণগঞ্জে লাশ গোসলের জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত বলেছেন প্রণয় ভার্মা সহস্রাধিক প্রাণহানির দাবি ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায়
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

‘ কেউ সুপারস্টার হয়ে যায় না অ্যাওয়ার্ড পেলেই’

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:২৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

ঢালিউডের মেগাস্টার শাকিব খানকে নিয়ে খোলামেলা কথা বলেছেন, এক সময়ের জনপ্রিয় নায়ক শাকিল খান। 

সম্প্রতি এক অনুষ্ঠানে আলোচনার সময় তার বক্তব্যে উঠে এসেছে সিনেমা ইন্ডাস্ট্রির সোনালী অতীত, বর্তমান সংকট এবং শাকিব খানের দীর্ঘ ক্যারিয়ারের সংগ্রামের কথা।

শাকিল খান বলেন, ‘শাকিব খান আমাদের দেশেরই সন্তান। আজ আমি আছি, কাল চলে যাব এটাই নিয়ম। আমাদের কিংবদন্তি রাজ্জাক সাহেব ও ফারুক ভাই চলে গেছেন, কিন্তু ইন্ডাস্ট্রি থেমে থাকেনি। তারা প্রত্যেকেই বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র ছিলেন।’

চলচ্চিত্রের পরিধি ছোট হয়ে আসা প্রসঙ্গে শাকিলের ভাষ্যে, ‘ইন্ডাস্ট্রি এখন হয়তো ছোট হয়ে গেছে, তবে আমরা কখনোই এমনটা আশা করিনি। একটি ভালো চলচ্চিত্রের মাধ্যমে সারা বাংলার মানুষকে যুক্ত করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। অথচ আমরাই অনেক সময় এই পরিধি ছোট করার পেছনে দায়ী থাকি।’

শাকিব খানের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘শাকিব খান বর্তমানে যে প্ল্যাটফর্মে এগিয়ে যাচ্ছে, তার জন্য আমি তাকে সাধুবাদ জানাই। একটা ছেলে এতো কষ্ট করে আজ এই অবস্থানে এসেছে, তার পরিশ্রমের মূল্যায়ন আমাদের করতেই হবে। আমি তার ক্যারিয়ারের শুরু থেকে বর্তমান পর্যন্ত দেখেছি। সে নিজের মেধা আর অক্লান্ত পরিশ্রম দিয়ে এই জায়গাটি অর্জন করেছে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ের ‘অদম্য নারী পুরস্কার’ পেলেন নুরুন নাহার আক্তার

‘ কেউ সুপারস্টার হয়ে যায় না অ্যাওয়ার্ড পেলেই’

আপডেট সময় ১০:২৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫