ময়মনসিংহ , বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নির্বাচিত সরকারের সদিচ্ছা থাকলে পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব জানিয়েছেন অর্থ উপদেষ্টা গৌরীপুরে শ্রেষ্ঠ শিক্ষক-প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের সংবর্ধনা নির্বাচনের পরের দিনের পরিস্থিতি কেমন হতে পারে: ছাত্রশিবির সভাপতি ঢাকা-৮ আসনকে মদিনার সমাজ বানাতে চাই বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী যারা বিক্রি হচ্ছেন তাদের হিসাব ১২ তারিখের পর হবে বললেন বিএনপি প্রার্থী ফারুক আজ মধ্যরাত থেকে নির্বাচন ও গণভোট ঘিরে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ১৮ ঊর্ধ্ব সবাইকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে বলেছেন নাহিদ ইসলাম ইউপি সদস্যের স্বামীকে গুলি করে হত্যা, আহত ১ নরসিংদীতে সোনার দাঁড়িপাল্লা উপহার দিলেন সমর্থক শিশির মনিরকে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না জানিয়েছে ইসি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত আমাদের কাছে রেকর্ড আছে বললেন তাহের

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০২:২৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে নিয়োগ ও প্রশাসনকে দলীয়করণের ষড়যন্ত্র করছেন—এ সংক্রান্ত রেকর্ড তাদের কাছে রয়েছে।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর মৎসভবনের সামনের সড়কে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, প্রশাসনের ভেতরে চলমান ষড়যন্ত্র ঠেকাতে হবে এবং এই বিষয়ে দ্রুত মনোযোগ দিতে হবে, নাহলে ‘নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে’।

জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হওয়ার হাত থেকে রক্ষা করতে গণভোটকে বিকল্প হিসেবে উল্লেখ করে তিনি বলেন, স্বেচ্ছাশক্তি থাকলে ২১ দিনেই গণভোট করা সম্ভব এবং নির্বাচনের আগে গণভোট হলে সম্ভাব্য ত্রুটি ধরা পড়বে।

তাহের জানান, ‘৫ দফা দাবি আদায়ের জন্য যা যা দরকার সব করবো পর্যায়ক্রমে’। তিনি বলেন, ‘জামায়াত দখলবাজি করে না, চাঁদাবাজি করে না। জামায়াত জনগণের জন্য রাজনীতি করে। জামায়াত ক্ষমতায় গেলে কৃষকের সব ঋণের সার্টিফিকেট মামলা তুলে ফেলা হবে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচিত সরকারের সদিচ্ছা থাকলে পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব জানিয়েছেন অর্থ উপদেষ্টা

কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত আমাদের কাছে রেকর্ড আছে বললেন তাহের

আপডেট সময় ০২:২৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫