ময়মনসিংহ , শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কক্সবাজারে প্রধানমন্ত্রী: দিনব্যাপী নানা কর্মসূচিতে ব্যস্ত সফর ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ আবুল বাসেদ কাজল-এর, প্রচার-প্রচারণা ও গণসংযোগ কক্সবাজারে পৃথক অভিযানে ৫ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ চেষ্টা” সংগঠনের পক্ষ থেকে বীরকন্যা জামিনা বেগম কে বসত বাড়ি প্রদান কুয়াকাটায় ছিন্নমূল ও অসহায়দের জন্য “চেষ্টা” সংগঠনের বস্ত্র বিতরণ বিভাগীয় পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত এআই যুগে শ্রমিক নায্য অধিকার, দক্ষতা উন্নয়ন ও অভিবাসী শ্রমিক সুরক্ষায় বৈশ্বিক উদ্যোগ পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন ​লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

“ক্যাম্পাসে শিবিরকে হাজার বার ‘গুপ্ত’ ডাকার ঘোষণা ছাত্রদল সাধারণ সম্পাদকের”

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে দেয়াল লিখনের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

গত মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল আয়োজিত এক বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির হুঁশিয়ারি দিয়ে বলেন, একবার ‘গুপ্ত’ বলাতেই যাদের এত জ্বালা ধরেছে, এখন থেকে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে তাদের হাজার হাজার বার ‘গুপ্ত’ বলা হবে। তিনি সাফ জানিয়ে দেন, সন্ত্রাসের রাজনীতির বিরুদ্ধে ছাত্রদল চূড়ান্ত প্রতিরোধ গড়ে তুলবে।

সমাবেশে নাছির উদ্দীন নাছির বলেন, দেয়ালে কোনো লেখা নিয়ে আপত্তি থাকলে তারা পাল্টা লিখন লিখতে পারত, কিন্তু তার বদলে তারা সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল কর্মীদের ওপর পৈশাচিক হামলা চালিয়েছে। বিশেষ করে চট্টগ্রামের কিছু প্রতিষ্ঠানে সাংগঠনিক অবস্থান ভালো হওয়ার সুবাদে তারা দখলদারিত্ব ও ক্যাডারভিত্তিক রাজনীতি জিইয়ে রেখেছে বলে তিনি অভিযোগ করেন। তিনি সতর্ক করে বলেন, ক্যাম্পাসে কোনো ধরনের হামলার পুনরাবৃত্তি ঘটলে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের স্বাভাবিকভাবে চলতে দেবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক নূরে আলম ভূঁইয়া ইমনসহ অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য, মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত চট্টগ্রাম সিটি কলেজে গ্রাফিতিতে ‘গুপ্ত’ শব্দ লেখা নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে, যার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বিক্ষোভ পালিত হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্রধানমন্ত্রী: দিনব্যাপী নানা কর্মসূচিতে ব্যস্ত সফর

“ক্যাম্পাসে শিবিরকে হাজার বার ‘গুপ্ত’ ডাকার ঘোষণা ছাত্রদল সাধারণ সম্পাদকের”

আপডেট সময় ১০:২৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬