ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
সালেহ শিবলী হলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত চিত্রে পরিবর্তন আসতে পারে, ৪ আসনের ফল বাকি ক্রীড়া পরিদপ্তর এর বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসব ঝিনাইগাতি সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ নালিতাবাড়ীতে ইউসিসিএ লিঃ এর ৩৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ভরিতে ৩২৬৬ টাকা স্বর্ণের দাম কমলো ভিন্নমত দমন নয়- স্বাগত জানানো হোক নতুন রাজনৈতিক সংস্কৃতি জানিয়েছেন জামায়াত আমির ড. ইউনূস লাল পাসপোর্ট হস্তান্তর করেছেন এনসিপি দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে আমি জনগণের কামলা, মাননীয় মন্ত্রী বললে খারাপ লাগে জানিয়েছেন ধর্মমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ক্রীড়াবিদদের জন্য বেতনকাঠামো চালুর উদ্যোগ:নতুন প্রতিমন্ত্রী আমিনুল হক

ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করে গতকাল অফিস করেছেন নতুন প্রতিমন্ত্রী আমিনুল হক। দিনভর ব্যস্ত সময় কাটিয়েছেন তিনি। তবে সুখবর হচ্ছে জাতীয় দলের খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো চালু করার উদ্যোগ নিয়েছেন আমিনুল হক।

খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণ করতে এমন উদ্যোগ বলে জানিয়েছেন তিনি। জাতীয় দলের খেলোয়াড়রা যদি বেতন কাঠামোয় আসতে পারেন তাহলে তারা আরো বেশি মনোযোগ দিতে পারবেন খেলায়। খেলোয়াড়রা দেশের জন্য খেলে। কিন্তু দেশ সেভাবে কিছু দিতে পারে না। ক্রিকেট দলের খেলোয়াড়রা বেতন পান। কিন্তু ক্রিকেট ছাড়া অন্য কোনো খেলার ক্রীড়াবিদরা অর্থের মুখ দেখতে পারেন না।

জাতীয় দলের খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো চালু করার জন্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের পত্রে বলা হয়েছে, সকল খেলার জাতীয় দলের খেলোয়াড়দের একটি বেতন কাঠামোয় আনার ব্যবস্থা গ্রহণ করা।

গতকাল মন্ত্রণালয়ে বসে ৯টি সিদ্ধান্ত গ্রহণ করেছেন আমিনুল হক। শিক্ষাপ্রতিষ্ঠানে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে বাধ্যতামুলক করার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা। দেশের ফেডারেশনগুলো অর্থের অভাবে খেলা পরিচালনা করতে পারে না। এবার বিভিন্ন ব্যাংক ও করপোরেট সংস্থাগুলোকে খেলাধুলায় পৃষ্ঠপোষকতা করার উদ্যোগ নেওয়া হয়েছে। ক্রীড়া মন্ত্রণালয় থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে তাদের খেলাধুলায় আনার উদ্যোগ গ্রহণ করা হবে। বিকেএসপি এবং ক্রীড়া পরিদপ্তরের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন এবং সুবিধা বঞ্চিত ক্রীড়াবিদদের খেলাধুলার আয়োজন নিশ্চিত করার আলোচনা হয়েছে। নতুন প্রতিভা খুঁজে বের করে আনতে নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচির আয়োজন করা হবে। ১২-১৪ বছরের প্রতিভাবান শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ারও কথা জানিয়েছে মন্ত্রণালয়। বিকেএসপির মাধ্যমে ৬৪ জেলায় ইনডোর সুবিধা সম্পন্ন স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালেহ শিবলী হলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব

ক্রীড়াবিদদের জন্য বেতনকাঠামো চালুর উদ্যোগ:নতুন প্রতিমন্ত্রী আমিনুল হক

আপডেট সময় ০৯:২১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬