ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
গাইবান্ধায় জমির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন ছেলে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল দেশে আপাতত জ্বালানির মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ শফিকুর রহমান স্বাধীনতার ৫৫ বছরে বহু অপূর্ণ প্রত্যাশা ও জুলাই সনদের বাস্তবায়ন চাইলেন দুদকের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মাসুদ উদ্দিন চৌধুরীকে যুক্তরাষ্ট্রের আলোচনা কূটনীতির নামে চরম বিশ্বাসঘাতকতা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই জানিয়েছেন তথ্যমন্ত্রী বাস-ট্রেন সংঘর্ষে হতাহতের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার, অবহেলার দায় স্বীকার কুমিল্লায় জুলাইযোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেওয়া হবে জানিয়েছেন তথ্যমন্ত্রী ময়মনসিংহ সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্সে বিশেষ ছাড় ঘোষণা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

‘ক্ষমতায় গেলে সেনাবাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করবে না বিএনপি:তারেক রহমান

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:০৩:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

বিএনপি ক্ষমতায় গেলে কোনোভাবেই সেনাবাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

গত শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর রেডিসন ব্লু হোটেল-এ ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের পরিবার ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সেনাবাহিনী রাজনীতি সম্পর্কে সচেতন থাকবে, তবে রাজনীতিতে বিলীন হবে না। পেশাদারিত্ব যেন রাজনীতির আড়ালে চাপা না পড়ে, সে বিষয়ে সেনাসদস্যদের সতর্ক থাকার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।

তিনি জানান, সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে পিলখানা হত্যাকাণ্ডের দিবসটিকে শহীদ সেনা দিবস, সেনা হত্যাযজ্ঞ দিবস অথবা জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণার পরিকল্পনা রয়েছে।

মতবিনিময় সভায় তারেক রহমান

সেনাবাহিনীকে ভিন্ন কাজে যুক্ত করা হলে তাদের মূল দায়িত্ব ব্যাহত হয় বলেও মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, গত দেড় দশকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে সেনা সদস্যরা নিজের বিবেককে প্রশ্ন করলে অনেক বিষয়ে উত্তর পাওয়া যেতে পারে।

২০০৯ সালের ফেব্রুয়ারিতে বিডিআর পিলখানায় সংঘটিত সেনা হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, পরিকল্পিত ওই হত্যাযজ্ঞের দিনটি যথাযথ গুরুত্ব দিয়ে পালন করা হয়নি বা করতে দেওয়া হয়নি। তার অভিযোগ, ওই ঘটনার পর মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বিডিআরের নাম ও ইউনিফর্ম পরিবর্তন করা হয়েছিল।

জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন এবং সেনাবাহিনীর কিছু বিধিমালা সংস্কারসহ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সুপারিশের বিষয়ে তারেক রহমান বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে। ওই কমিটির সুপারিশ পর্যালোচনা করে পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাইবান্ধায় জমির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন ছেলে

‘ক্ষমতায় গেলে সেনাবাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করবে না বিএনপি:তারেক রহমান

আপডেট সময় ১০:০৩:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬