ময়মনসিংহ , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না মাঝারি মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ সীমান্ত; উৎপত্তিস্থল নিয়ে যা জানা যাচ্ছে শিক্ষায় নতুন দিগন্ত: পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আজ দুপুরে শপথ নিচ্ছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য নোয়াখালীতে চাঁদা না পেয়ে বৃদ্ধকে হত্যা: প্রধান আসামি যুবদল নেতা গ্রেফতার নির্বাচন কমিশন থেকে ১২৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ পূর্বধলায় বিজ্ঞান মেলা উদ্বোধন ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনাও ব্যর্থ: যুক্তরাষ্ট্র-ইরান শান্তি প্রচেষ্টা নিয়ে জেডি ভ্যান্সের বড় দাবি কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো ইরান-মার্কিন বৈঠক, জেডি ভ্যান্সের ফেরা নিয়ে জল্পনা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

খালেদা জিয়ার জন্য দোয়া করা নৈতিক, ঈমানি ও রাজনৈতিক দায়িত্ব বললেন পরওয়ার

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করাকে ‘নৈতিক, ঈমানি ও রাজনৈতিক দায়িত্ব’ হিসেবে দেখছেন জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রোববার (৩০ নভেম্বর) রাতে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি জানান, জামায়াতের আমিরের পক্ষ থেকে তারা খালেদা জিয়াকে দেখতে এসেছেন। তিনি বলেন, খালেদা জিয়ার সঙ্গে দেশের রাজনীতি ও আন্দোলনের দীর্ঘ দিনের সম্পর্ক রয়েছে এবং গণতন্ত্রের দাবিতে জামায়াতও তার সঙ্গে রাজপথে সংগ্রাম করেছে। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ হওয়ায় দলের পক্ষ থেকে তার জন্য দোয়া ও শুভকামনা জানানো হয়েছে।

জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেক্রেটারি জেনারেল খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনের কাছ থেকে সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানতে পারেন এবং তার পরিপূর্ণ সুস্থতার জন্য প্রার্থনা করেন। এসময় তার সঙ্গে ছিলেন ঢাকা–১৭ আসনে জামায়াতের প্রার্থী এস এম খালিদুজ্জামান।

এদিকে একই রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সাবেক প্রধানমন্ত্রীকে ‘আপসহীন নেত্রী’ উল্লেখ করে বলেন, ‘তিনি স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য সংগ্রাম করেছেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। তিনি আমাদের জন্য দৃষ্টান্ত ও সংগ্রামের প্রতীক।’

রাশেদ খাঁন বলেন, ‘তিনি কখনোই শেখ হাসিনার সাথে আপস করেননি। এজন্যই তিনি সুস্থ অবস্থায় পায়ে হেঁটে জেলে গিয়ে ফিরেছেন হুইল চেয়ারে। আপস করলে তাকে জেলে যেতে হতো না। তাকে অসুস্থও হতে হতো না। তার এই অসুস্থতার জন্য দায়ী ভারতীয় মদদপুষ্ট শেখ হাসিনা সরকার।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না

খালেদা জিয়ার জন্য দোয়া করা নৈতিক, ঈমানি ও রাজনৈতিক দায়িত্ব বললেন পরওয়ার

আপডেট সময় ১০:১৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫