ময়মনসিংহ , শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত ইটবোঝাই হ্যান্ড ট্রাক্টরের ধাক্কায় পূর্বধলায় প্রাণহানি, আহত আরও দুইজন গৌরীপুরে পৌর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত গৌরীপুরে মা ও শিশু কল্যাণ কেন্দ্র ১২ বছরেও পূর্ণাঙ্গ রূপ পাইনি মির্জা আব্বাসের অসুস্থতা নিয়ে কুমিরের কান্না বন্ধ করুন বলেছেন আজাদ মজুমদার আব্বাস ভাইয়ের পরিপূর্ণ সুস্থতার জন্য সবাই দোয়া করবেন বললেন মির্জা ফখরুল বজ্রপাতে ২ জনের মৃত্যু নেত্রকোণায় আবারও কমলো ২১৫৮ টাকা স্বর্ণের ভরিতে যুক্তরাষ্ট্র খারগ দ্বীপে শক্তিশালী বোমা হামলা চালালো মধ্যপ্রাচ্য সংকট: মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট শনিবারেও বাতিল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

খেলোয়াড়রা সহযোগিতা না করলে নিরপেক্ষতা হারাবে নির্বাচন কমিশন বললেন সিইসি

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

রাজনৈতিক দলগুলো নির্বাচনে খেলবে, আর নির্বাচন কমিশন (ইসি) নিরপেক্ষ রেফারির ভূমিকা পালন করতে চায় উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘কিন্তু খেলোয়াড়রা সহযোগিতা না করলে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারাবে এবং পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে।’

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের শুভেচ্ছা বক্তব্যে সিইসি এই মন্তব্য করেন।

নির্বাচন কমিশন পোস্টার নিষিদ্ধ করলেও সারা ঢাকা শহর এখনও পোস্টারে ছেয়ে আছে; এ প্রসঙ্গে সিইসি বলেন, ইসি পোস্টার নিষিদ্ধ করার পরেও শহরের যে চিত্র, তা অনভিপ্রেত। পোস্টারগুলো যদি দলগুলো নিজেরাই স্ব-উদ্যোগে সরিয়ে ফেলে, তবে এটাই হবে সবচেয়ে ভদ্র আচরণ। আচরণবিধি ভঙ্গের ক্ষেত্রে কমিশন কোনোভাবেই ছাড় দেবে না।

‘বিশেষ পরিস্থিতিতে’ চাপে কমিশন উল্লেখ করে সিইসি জানান, একটি বিশেষ পরিস্থিতি এবং বিশেষ সরকারের অধীনে নির্বাচন করতে গিয়ে কমিশনের ওপর নানা ধরনের চাপ আসছে। এ কারণে তিনি আগের চেয়ে কয়েকগুণ বেশি সহযোগিতা চেয়েছেন নির্বাচনে অংশীজনদের কাছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত

খেলোয়াড়রা সহযোগিতা না করলে নিরপেক্ষতা হারাবে নির্বাচন কমিশন বললেন সিইসি

আপডেট সময় ১১:৪০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫