ময়মনসিংহ , বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাড়তে শুরু করেছে গরমের তীব্রতা রাজধানী ঢাকায় ময়মনসিংহে সুলভ মূল্যে ডিম ও মাংস বিক্রয়ের উদ্বোধন করেন সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ পূর্বধলায় জাতীয় দুর্যোগ প্রশমন দিবস পালিত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাভেলের ওপর হামলার বিচার দাবিতে গৌরীপুরে মানববন্ধন অনুষ্ঠিত ২৭ হাজার টন ডিজেলবাহী আরও একটি ট্যাংকার চট্টগ্রামে পৌঁছেছে হাসনাত আবদুল্লাহ মধ্যরাতে লাইভে এসে ২০ দিনের কাজের হিসাব দিলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট-এ দৈনিকভিত্তিক শ্রমিকদের কর্মবিরতি, ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী পাইপলাইনে আসছে ৫ হাজার টন ডিজেল ভারত থেকে এক মাসের কম সময়ে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ শুরু করেছি বলেছেন প্রধানমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গঠনমূলক সমালোচনা শুনতে চান: ফারুক

প্রায় আট মাস ধরে বিসিবি সভাপতির দায়িত্ব পালন করছেন ফারুক আহমেদ। শুরুটা ইতিবাচক হলেও যত সময় যাচ্ছে, তত তীব্র সমালোচনায় বিদ্ধ হচ্ছেন সাবেক এই বাংলাদেশের অধিনায়ক। ক্রিকেট বোর্ডের অর্থ এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে স্থানান্তরের অভিযোগ থেকে শুরু করে ব্যক্তিগত ব্যবসা নিয়েও তীব্র প্রশ্নের মুখে পড়েছেন দেশের ক্রিকেটের শীর্ষ কর্তা। দিন শেষে রাত পোহালেই তার নামের সঙ্গে জড়াচ্ছে নিত্য নতুন অভিযোগ। 

তবে এসবকে কানেই তুলছেন না বোর্ড সভাপতি। উলটো নিজের দিকে ধেয়ে আসা অভিযোগগুলোকে পক্ষপাতিত্বমূলক অহেতুক সমালোচনা বলে আখ্যায়িত করেছেন তিনি। এ সময় সবাইকে অপ্রয়োজনীয় সমালোচনা না করে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান ফারুক।

এ সময় তিনি সবাইকে গঠনমূলক সমালোচনা করতে আহ্বান করে বলেন, ‘আমরা ভালো কাজের প্রশংসা করব, খারাপ কাজের সমালোচনা করব। দুইটাই করব। খারাপ করলে সমালোচনা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু, মাঝেমধ্যে ভালো কাজগুলো নিচে চাপা পড়ে যায় এই খারাপ কাজের ভিড়ে। সো আপনাদের কাছে অনুরোধ করব, বিকজ আপনারা যদি সত্যিটা তুলে ধরেন এবং আনবায়াসডলি কাজ করেন, আমার মনে হয় যে, আননেসেসারি সমালোচনামুক্ত হতে পারি। এটা আমার সবার কাছে অনুরোধ থাকবে, কেননা আমি এমন একজন মানুষ, যদি গঠনমূলক সমালোচনা করেন, সেটা কিন্তু গ্রহণযোগ্য। কিন্তু, কিছু বিষয় আছে অহেতুক সমালোচনা; আশা করি, না করলেই ভালো। আমাদের মেইন ফোকাসটা সরে যায় তাহলে। আমার মেইন দায়িত্ব বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেওয়া, ঐগুলোতে আমার যে ত্রুটিগুলো আছে, সেগুলো তুলে ধরার চেষ্টা করব, তারপর বাকি কাজ।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাড়তে শুরু করেছে গরমের তীব্রতা রাজধানী ঢাকায়

গঠনমূলক সমালোচনা শুনতে চান: ফারুক

আপডেট সময় ১১:১০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫