ময়মনসিংহ , সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
গৌরীপুরে নারী নির্যাতন বন্ধে ‘জিরো টলারেন্স’ থাকতে হবে । দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস উপলক্ষে বিপ্লবী নারী মুক্তি ময়মনসিংহে পথসভা মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ময়মনসিংহে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নালিতাবাড়ীতে টিসিবি’র পন‍্য বিতরণে অনিয়ম-দুর্নীতি ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি ঈদে টানা ১০ দিন বন্ধ থাকবে বিএনপির এমপি কারামুক্ত আওয়ামী লীগ নেতাকে জেলগেটে ফুল দিয়ে বরণ করলেন সারাদেশে প্রতীকী ব্ল্যাকআউটের সিদ্ধান্ত সরকারের ২৫শে মার্চ মার্কিন কূটনীতিকদের নির্দেশ সৌদি আরব ছাড়তে ১৯ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ থেকে স্বামী–সন্তানের খোঁজে ভারতীয় নারী বাংলাদেশে এসে কারাগারে , ৮ মাস পর দেশে ফিরলেন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গণভোট না মানা মানে জাতির সাথে তামাশা বলেছেন এহসানুল মাহবুব জুবায়ের

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, বিএনপি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদটি জামায়াতকে দেওয়ার জন্য বলেছে, তবে এখনো আনুষ্ঠানিকভাবে বলেনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, কিন্তু আমরা আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাইনি। 

গত রোববার (৮ মার্চ) সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে শহরের একটি রেস্তোরাঁয় রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বিএনপি নির্বাচনী ইশতেহারে বলেছে, দুইজন ডেপুটি স্পিকার হবে। আসলে বিএনপি কোনটি প্রস্তাব দিয়েছে সেটি তাদের পরিষ্কার করতে হবে। আমি সংগঠনের মিডিয়া সেলের দায়িত্বে থাকায় প্রতিদিনই ১৫-২০টি মিডিয়াকে ইন্টারভিউ দিতে হয়। এটা নেওয়ার আগে বুঝতে হবে কী প্রস্তাব, প্রস্তাবটিই আমরা এখনো বুঝতে পারিনি। আমাদের বুঝতে হবে এটা কি জুলাই সনদের আলোকে না বিএনপির  ইশতেহারের আলোকে, তাহলে আমরা আমাদের সিদ্ধান্ত জানাবো।

গণভোট প্রসঙ্গে  এহসানুল মাহবুব জুবায়ের বলেন, গণভোট নিয়ে টালবাহানা শুরু হয়েছে। রাষ্ট্র ব্যবস্থার মৌলিক পরিবর্তনে গণভোট পাস হয়। আর গণভোটই পারে এ সরকারকে আইনি ভিত্তি দিতে। কিন্তু গণভোট হাইকোর্টে রিট হয়েছে। জাতি এখন বুঝতে পারছে কেন আমরা আগে গণভোট চেয়েছিলাম। জামায়াত দুটি শপথ নিয়েছে কিন্তু সরকারি দল নেয়নি। গণভোট না মানা মানে জাতির সাথে তামাশা করা।

জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহম্মেদ খাঁনের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট নুরুল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট শামস উদ্দিন, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল্লাহ, জেলা নায়েবে আমির মোমতাজুল হাসান আবেদ, খেলাফত মজলিসের সহ-সাধারণ সম্পাদক মাওলানা সাজাউর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আক্তার হোসেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সমাজ সেবক দেওয়ান গণিউল সালাদীন, জেলা ছাত্রশিবিরের সভাপতি ফারহান শাহরিয়ার ফাহিম প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গৌরীপুরে নারী নির্যাতন বন্ধে ‘জিরো টলারেন্স’ থাকতে হবে । দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন

গণভোট না মানা মানে জাতির সাথে তামাশা বলেছেন এহসানুল মাহবুব জুবায়ের

আপডেট সময় ০৯:৫০:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬