ময়মনসিংহ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে পাঁচবিবি কৃষি বিভাগ নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ ফরিদপুর গোপালনগরে জেলি-কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দু’জনের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ নেত্রকোনায় কলমাকান্দাকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল শেরপুরে আধুনিক ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত নেত্রকোণায় রাজস্ব প্রশাসন, দেওয়ানি মামলা ও নদী রক্ষা কার্যক্রম নিয়ে একাধিক সভা অনুষ্ঠিত পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ১১৯তম বোর্ড সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

১৯ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ থেকে

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৩:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের জন্য আজ সোমবার (৯ মার্চ) থেকে ১৯ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। সকাল ৮টা থেকে অনলাইনে পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়। একই দিনের পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।

ঈদযাত্রা উপলক্ষে গত ৩ মার্চ থেকে ধাপে ধাপে অগ্রিম টিকিট বিক্রি করছে রেলওয়ে। ওই দিন বিক্রি করা হয় ১৩ মার্চের টিকিট। এরপর পর্যায়ক্রমে ১৪, ১৫, ১৬, ১৭ ও ১৮ মার্চের টিকিট বিক্রি সম্পন্ন হয়েছে। আজ বিক্রি হচ্ছে ১৯ মার্চের টিকিট।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগের বছরের মতো এবারও ঈদযাত্রার সব অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করা হচ্ছে। বিক্রি প্রক্রিয়াটি দুই অঞ্চলে ভাগ করে পরিচালিত হচ্ছে। সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের এবং দুপুর ২টায় পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়।

ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসন কিনতে পারবেন। তবে এসব টিকিট ফেরত দেওয়ার সুযোগ থাকবে না বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এদিকে ঈদের পর ফিরতি যাত্রার টিকিটও ধাপে ধাপে বিক্রি করা হবে। ২৪ মার্চের টিকিট ১৪ মার্চ, ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ বিক্রি করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে পাঁচবিবি কৃষি বিভাগ

১৯ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ থেকে

আপডেট সময় ১০:৩৩:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬