ময়মনসিংহ , শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজ গৌরীপুর আন্ত : ব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এ স্ট্রাইকার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন ডেস্ট্রয়ার্স-২০ অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা করল ঢাকার নির্দিষ্ট কিছু শিক্ষাপ্রতিষ্ঠান শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই বলেছেন সিইসি পহেলা বৈশাখে কৃষকদের নতুন উপহার: ১০ জেলায় ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বেরোবির দুই শিক্ষক ও শাখা ছাত্রলীগ সভাপতির ১০ বছরের কারাদণ্ড সংসদে হাসনাত: মানবাধিকার কমিশন আইন দিয়ে বিরোধী দল দমনের অভিযোগ সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৫০ শিশুর মৃত্যু রাজনৈতিক আক্রমণ’ নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন থালাপতি বিজয় কর্ম হারিয়ে দেশে আসা প্রবাসীদের নতুন কর্মসংস্থানের চেষ্টা করছি জানিয়েছেন শামা ওবায়েদ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গাইবান্ধা মেলার প্যান্ডেলে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ১০:৫৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বৈশাখী মেলার নামে জমজমাট জুয়া ও অশ্লীল নৃত্যের অভিযোগে আসরের প্যান্ডেল ভেঙে আগুনে পুড়িয়ে দিয়েছে এলাকাবাসী। এ সময় জুয়ারি ও আয়োজনকারীরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রামজীবন ইউনিয়নের কে কৈ কাশদহ গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বাংলা নববর্ষ উপলক্ষে শুক্রবার ওই গ্রামের একটি বিলের ফাঁকা জায়গায় একদিনের জন্য বৈশাখী মেলার আয়োজন করা হয়। শুক্রবার দিনের বেলায় মেলায় কিছু দোকানপাটের সঙ্গে একটি প্যান্ডেলে জাদু (ম্যাজিক) প্রদর্শন করা হয়। কিন্তু সন্ধ্যার পর ওই মেলায় আরেকটি প্যান্ডেলে শুরু হয় অশ্লীল নৃত্য। পাশাপাশি বসানো হয় জমজমাট জুয়ার আসর।

সূত্রটি আরও জানায়, রাত যত গভীর হয় ওই আসরের শব্দ তত বাড়তে থাকে। গান-বাজনার এই উচ্চশব্দে স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে আশপাশ এলাকার লোকজন লাঠিসোটা হাতে মেলায় গিয়ে জুয়া ও অশ্লীল নৃত্যের প্যান্ডেল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এ সময় জুয়ারি ও আয়োজকরা দৌড়ে পালিয়ে যায়।

পলাতক থাকায় জাকির মিয়া ও গোলজার মেম্বারের সাথে যোগাযোগ করা সম্ভব হয় নাই।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ গৌরীপুর আন্ত : ব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এ স্ট্রাইকার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন ডেস্ট্রয়ার্স-২০

গাইবান্ধা মেলার প্যান্ডেলে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা

আপডেট সময় ১০:৫৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫