ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিডিআর হত্যা মামলা: শেখ হাসিনাসহ একাধিক আওয়ামী লীগ নেতা আসামি হচ্ছেন ৫ আগস্ট বঙ্গভবনে কী ঘটছিল: রাষ্ট্রপতি রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণ চট্টগ্রামে : মায়ের পর চলে গেল ছেলে আজ শেখ হাসিনা-কামালের সাজা বৃদ্ধি চেয়ে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি কুমিল্লা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ বাংলাদেশের ইতিহাসে একটি শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে বলেছেন মাসুদ সাঈদী হালুয়াঘাট-ধোবাউড়া আসনের উন্নয়নে সকলের সহযোগীতা প্রত্যাশী প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন শপিং সেন্টারে আগুন খুলনায়, পুড়লো ১০টি মোবাইল ফোনের দোকান রাজশাহী রাতের আঁধারে দুই পানের বরজে আগুন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গাজীপুরে ডাম্প ট্রাক চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

গাজীপুরের কালীগঞ্জে ডাম্প ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন।

আজ শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 পুলিশ জানায়, নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। আহতরা হলেন: হাফিজুর (৪০), তার স্ত্রী ছালমা বেগম (৩৫) এবং তাদের চার বছরের ছেলে তামিম।
প্রত্যক্ষদর্শীরা জানান, নরসিংদীগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। গুরুতর আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
 
কালীগঞ্জ থানার পরিদর্শক আশরাফুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনায় দুজন মারা গেছেন। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিডিআর হত্যা মামলা: শেখ হাসিনাসহ একাধিক আওয়ামী লীগ নেতা আসামি হচ্ছেন

গাজীপুরে ডাম্প ট্রাক চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

আপডেট সময় ১২:৩৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫