ময়মনসিংহ , শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
​পিএসএলে বাংলাদেশিদের মিলনমেলা: গ্যালারি মাতালেন লাল-সবুজ সমর্থকরা ভান্সকে ট্রাম্পের শুভকামনা: ‘বিকল্প কোনো পরিকল্পনার প্রয়োজন নেই’ ইরান ইস্যুতে পাকিস্তানে ঐতিহাসিক বৈঠক: জেডি ভ্যান্সের নেতৃত্বে ইসলামাবাদে মার্কিন প্রতিনিধিদল অনুশীলনে মেসির বুলেট গতির শট, ভাঙল ফটোসাংবাদিকের ক্যামেরা! লেবাননে ইসরায়েলি বর্বরতা: বাংলাদেশের কঠোর প্রতিবাদ আর্জেন্টিনাকে উড়িয়ে দিল ব্রাজিল: ৩-০ গোলের বড় জয় ইরানে অত্যাধুনিক অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন: মার্কিন গোয়েন্দা তথ্যে চাঞ্চল্য সৎ থাকলে দেশ ছাড়তে হয় না বললেন অনন্ত জলিল ঢাকায় বাড়ছে গরমের তীব্রতা: জনজীবনে অস্বস্তির আভাস পুংগলী আমিনা মোস্তফা বালিকা উচ্চ বিদ্যালয়ে বিদায়, নবীববরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ বকেয়া বেতনের দাবিতে

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:২৬:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। এতে এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কে ভোগান্তিতে পড়েছেন অসংখ্য যাত্রী। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে আশেপাশের বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আজ (১১ মার্চ) সকালে টঙ্গী এরশাদনগর এলাকায় বিএসআইএস কারখানার শ্রমিকরা এ মহাসড়ক অবরোধ করে।

 মঙ্গলবার সকালে টঙ্গী এরশাদনগর এলাকায় বিএসআইএস কারখানার শ্রমিকরা গত এক মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, শ্রমিকদের মহাসড়ক থেকে সরানোর চেষ্টা চলছে।

অপরদিকে শ্রমিক মারধরের ঘটনার প্রতিবাদে গাজীপুরের মৌচাকে একটি কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন। এতে ওই সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল -২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, বকেয়া বেতন পরিশোধের দাবি ও শ্রমিক মারধরের অভিযোগ কারখানা শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​পিএসএলে বাংলাদেশিদের মিলনমেলা: গ্যালারি মাতালেন লাল-সবুজ সমর্থকরা

গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ বকেয়া বেতনের দাবিতে

আপডেট সময় ১১:২৬:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫