ময়মনসিংহ , শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
​পিএসএলে বাংলাদেশিদের মিলনমেলা: গ্যালারি মাতালেন লাল-সবুজ সমর্থকরা ভান্সকে ট্রাম্পের শুভকামনা: ‘বিকল্প কোনো পরিকল্পনার প্রয়োজন নেই’ ইরান ইস্যুতে পাকিস্তানে ঐতিহাসিক বৈঠক: জেডি ভ্যান্সের নেতৃত্বে ইসলামাবাদে মার্কিন প্রতিনিধিদল অনুশীলনে মেসির বুলেট গতির শট, ভাঙল ফটোসাংবাদিকের ক্যামেরা! লেবাননে ইসরায়েলি বর্বরতা: বাংলাদেশের কঠোর প্রতিবাদ আর্জেন্টিনাকে উড়িয়ে দিল ব্রাজিল: ৩-০ গোলের বড় জয় ইরানে অত্যাধুনিক অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন: মার্কিন গোয়েন্দা তথ্যে চাঞ্চল্য সৎ থাকলে দেশ ছাড়তে হয় না বললেন অনন্ত জলিল ঢাকায় বাড়ছে গরমের তীব্রতা: জনজীবনে অস্বস্তির আভাস পুংগলী আমিনা মোস্তফা বালিকা উচ্চ বিদ্যালয়ে বিদায়, নবীববরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ,৩ কারখানা বন্ধ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০২:০২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী জরুন এলাকায় আলীফ গ্রুপের পর তিনটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে শ্রমিকরা কারখানার গেটে এসে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখতে পেয়ে মূল ফটকের সামনেই অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। বন্ধ কারখানাগুলো হলো স্বাধীন গার্মেন্টস, স্বাধীন ডাইং ও স্বাধীন প্রিন্টিং।

গতকাল বুধবার (১৯ মার্চ) স্বাক্ষরিত কারখানা বন্ধের নোটিশে উল্লেখ করা হয়, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩/১ ধারা অনুযায়ী বৃহস্পতিবার (২০ মার্চ) থেকে কারখানার সব কার্যক্রম (নো ওয়ার্ক, নো পে) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।

শ্রমিকরা জানান, কয়েকদিন ধরেই বাৎসরিক ছুটির ভাতা, ঈদ বোনাস ও চলতি মাসের অর্ধেক বেতনের দাবি জানিয়ে আসছেন তারা।

কারখানা কর্তৃপক্ষ না থাকায় এ বিষয়ে কারো বক্তব্য জানা সম্ভব হয়নি।

গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ি থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, ‘শ্রমিকরা কিছু দিন ধরে কয়েকটি দাবি নিয়ে আন্দোলন করে আসছেন।

এদিকে এক কর্মকর্তার পদত্যাগ এবং ঈদের ছুটি বৃদ্ধির দাবিতে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন ইউটা গার্মেন্টসের শ্রমিকরা। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে বুঝিয়ে শ্রমিকদের সরিয়ে নেয়। পরে শ্রমিকরা কারখানার ভেতরে অবস্থান নিয়ে কর্মবিরতি ও বিক্ষোভ অব্যাহত রেখেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​পিএসএলে বাংলাদেশিদের মিলনমেলা: গ্যালারি মাতালেন লাল-সবুজ সমর্থকরা

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ,৩ কারখানা বন্ধ

আপডেট সময় ০২:০২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫