ময়মনসিংহ , বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
​আইনি সংস্কারের পথে বড় পদক্ষেপ: সংসদে পাস হলো অন্তর্বর্তী সরকারের ৫ বিল ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি তামিমকে অভিনন্দন জানালেন শিক্ষায় বরাদ্দ বাড়ছে, ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে বাস্তবায়ন হচ্ছে পরিকল্পনা জানিয়েছেন প্রধানমন্ত্রী দেশের ২৮৪৭টি গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী সংসদে স্বাস্থ্যমন্ত্রী: ৩ মে নয়, সারাদেশে হামের টিকা শুরু ২০ এপ্রিল ২১ এপ্রিল সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা যুদ্ধবিরতি ইস্যুতে নীরবতা: নিজ দেশেই তোপের মুখে নেতানিয়াহু মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা: হজে না যাওয়ার পরামর্শ দূতাবাসের রুদ্ধশ্বাস অপেক্ষার অবসান: উন্মুক্ত হচ্ছে হরমুজ, কমছে তেলের দাম ধর্ষণেরস্বীকার দৃষ্টি প্রতিবন্ধী তরুণী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ঘুমন্ত সন্তানকে হত্যা,বাড়িওয়ালাকে ডেকে নিজেই জানালেন মা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০২:৩০:৪০ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ৩০৮ বার পড়া হয়েছে

খাগড়াছড়ির শহরে বালিশচাপায় তিন বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ওই মাকে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (২৯ আগস্ট) রাত ১টার দিকে শহরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।মা সাবিনা ইয়াসমিন বানী (২৮) একই এলাকার মোস্তাফিজুর রহমানের স্ত্রী।

জানা যায়, শিশুটির মা ঘুমন্ত সন্তানকে বালিশ চাপা দিলে তার মৃত্যু হয়। অভিযুক্ত মা সাবিনা ইয়াসমিন বানী নিজেই ঘটনার পর বাড়িওয়ালাকে ডেকে বিষয়টি জানান। নিহত শিশুর বাবা মোস্তাফিজুর রহমান স্থানীয় একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। তাদের পরিবারে একটি মেয়েও রয়েছে।
নিহত শিশুর চাচা মো. মফিজুর রহমান জানান, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন সাবিনা ইয়াসমিন। প্রথম সন্তান জন্মের পর থেকেই তিনি চিকিৎসাধীন ছিলেন।

এ দিকে নিহত শিশুর বাবা মো. মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার ওষুধ বিপণনের জন্য তিনি পানছড়িতে যান। রাত বেশি হওয়ার কারণে জেলা সদরে ফিরতে পারি নাই। রাত ৩টার দিকে ফোন আসে আমার ছেলে খুন হয়েছে।
খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠায় এবং অভিযুক্ত মাকে পুলিশ হেফাজতে নেয়। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​আইনি সংস্কারের পথে বড় পদক্ষেপ: সংসদে পাস হলো অন্তর্বর্তী সরকারের ৫ বিল

ঘুমন্ত সন্তানকে হত্যা,বাড়িওয়ালাকে ডেকে নিজেই জানালেন মা

আপডেট সময় ০২:৩০:৪০ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫