ময়মনসিংহ , সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে কাজ করা হবে জানিয়েছেন হুমায়ুন কবির সংকটের কঠিন মুহূর্তে আমাকে সমর্থন দিয়েছে বিএনপি ও সশস্ত্র বাহিনী বলেছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে প্রথমবারের মতো অফিস করলেন জুলাইয়ের শহীদদের পরিবার যেন ন্যায্য বিচার পান বলেছেন তাজুল ইসলাম সংরক্ষিত নারী আসনে থাকবেন কারা:মির্জা ফখরুল মো. আব্দুস সালাম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন নজরুল ইসলাম মঞ্জু খুলনা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ ঢাকা উত্তর-দক্ষিণসহ সরানো হলো তাজুলকে, অ্যাডভোকেট আমিনুল ইসলাম ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর জরুরি নির্দেশনা বেসরকারি মাদ্রাসার জন্য , না মানলে এমপিও বন্ধ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

চট্টগ্রামে ছুরিকাঘাতে এক ছাত্রদল নেতার মৃত্যু, অন্যজন আইসিইউতে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অপি দাশ (২৫) নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. তামিম নামে আরেক ছাত্রদল কর্মী আহত হয়েছেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের চৌধুরী হাটের দাতারাম সড়কে এ হামলার ঘটনা  ঘটনা ঘটে। পরে রাত ১১টার দিকে আবসার উদ্দিন (১৮) নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

অন্যদিকে পুলিশ জানায়, ছুরিকাঘাতে অপিকে হত্যার পর আবসার নিজেও আহত হন। এরপর হাটাহাজারীর একটি ক্লিনিকে তিনি চিকিৎসা নিচ্ছিলেন। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনায় আবসারের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। সর্বশেষ ওই ক্লিনিক থেকে আবসারকে আটক করে পুলিশ।

এসব তথ্য নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া। তিনি বলেন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভি ফুটেজে তার সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে কাজ করা হবে জানিয়েছেন হুমায়ুন কবির

চট্টগ্রামে ছুরিকাঘাতে এক ছাত্রদল নেতার মৃত্যু, অন্যজন আইসিইউতে

আপডেট সময় ১১:০৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫