ময়মনসিংহ , শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নানা সংকটে ধুঁকছে গৌরীপুরের শতবর্ষী জংশন, যাত্রীদের ভোগান্তি সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে বললেন বাণিজ্যমন্ত্রী “হানিয়া আমিরের সাফ কথা: আত্মবিশ্বাসী নারীদের টেনে নিচে নামাতে নারীরাও কম যান না” নতুন বন্দোবস্ত: শ্রমিকের পাশে থাকার অঙ্গীকার নাহিদের ​পিএসএলে বাংলাদেশিদের মিলনমেলা: গ্যালারি মাতালেন লাল-সবুজ সমর্থকরা ভান্সকে ট্রাম্পের শুভকামনা: ‘বিকল্প কোনো পরিকল্পনার প্রয়োজন নেই’ ইরান ইস্যুতে পাকিস্তানে ঐতিহাসিক বৈঠক: জেডি ভ্যান্সের নেতৃত্বে ইসলামাবাদে মার্কিন প্রতিনিধিদল অনুশীলনে মেসির বুলেট গতির শট, ভাঙল ফটোসাংবাদিকের ক্যামেরা! লেবাননে ইসরায়েলি বর্বরতা: বাংলাদেশের কঠোর প্রতিবাদ আর্জেন্টিনাকে উড়িয়ে দিল ব্রাজিল: ৩-০ গোলের বড় জয়
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

চট্টগ্রামে কর্নেলহাটো অগ্নিকান্ড আসবাব কারখানায় দাহ্য পদার্থ ছিল

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ০১:০৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
  • ১৪৫ বার পড়া হয়েছে
চট্টগ্রাম নগরের কর্নেলহাট সিডিএ আাবাসিকের পদ্মপুকুর এলাকার তিনটি আসবাব কারখানা পুড়ে গেছে গতকাল গভীর রাতে। এ সময় আশপাশের বেশ কয়েকটি ভবনও আগুনে ক্ষতিগ্রস্ত হয়।

চট্টগ্রাম নগরের কর্নেলহাট সিডিএ আবাসিকের পদ্মপুকুর এলাকার তিনটি আসবাব কারখানা আগুনে পুড়ে গেছে। দাহ্য পদার্থ থাকার কারণে আগুন তীব্র হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। এ ছাড়া আগুনে পাশের একটি পাঁচতলা ভবনের বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে। আজ সোমবার সকাল সাতটায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

আগুনে আসবাব কারখানার সব সরঞ্জাম আর আসবাব পুড়ে গেছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানায়, গতকাল রাত দুইটার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। আগুনে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আজ সকাল সাতটার দিকে সরেজমিন দেখা যায়, আগুন নেভার পর সেখানে বিভিন্ন স্থানে পোড়া আসবাব ছড়িয়ে আছে। স্থানীয় লোকজন কারখানার টিনগুলো টেনে একপাশে এনে জড়ো করছেন। পাশের পাঁচতলা ভবনের বাইরের দেয়াল আগুনে ঝলসে কালো হয়ে গেছে। সব কাচ ভেঙে মাটিতে পড়েছে।

 আসবাব কারখানায় রাসায়নিক রাখা ছিল বলে আগুন বেশি ভয়াবহ হয়ে যায়। কারখানার দিকে থাকা ভবনের সব কটি কাচ ভেঙে গেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নানা সংকটে ধুঁকছে গৌরীপুরের শতবর্ষী জংশন, যাত্রীদের ভোগান্তি

চট্টগ্রামে কর্নেলহাটো অগ্নিকান্ড আসবাব কারখানায় দাহ্য পদার্থ ছিল

আপডেট সময় ০১:০৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪