ময়মনসিংহ , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলার নির্বাহী অফিসার শফিকুল ইসলাম বদলি, নতুন নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ আল মামুন ​আন্দোলনের শঙ্কায় এইচএসসি কেন্দ্রগুলোতে অভিভাবকদের উদ্বেগ ও বাড়তি উপস্থিতি ​চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে শ্লীলতাহানি: রেলস্টেশন এলাকায় দোকান কর্মচারী গ্রেপ্তার ​নবম পে-স্কেলের সুপারিশ চূড়ান্ত করতে আজ সচিব কমিটির বৈঠক ​গুলিস্তানে ভয়াবহ এসি বিস্ফোরণ: সেলুনে দগ্ধ অন্তত ১০ সবুজ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী: শিক্ষার্থীদের প্রতি বছর একটি করে গাছ লাগানোর আহ্বান তিন বিষয়ের পরীক্ষা আবার নেওয়া হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী তিন মাসের শিশুকে নির্যাতনের অভিযোগ: অভিযুক্ত চাচি পলাতক, ৩ জন আটক ​আজ প্রধানমন্ত্রী দেবেন প্রাথমিক শিক্ষা পদক এমসি কলেজ ধর্ষণ মামলা: প্রধান আসামির মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন ও ৪ জন খালাস
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

​চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে শ্লীলতাহানি: রেলস্টেশন এলাকায় দোকান কর্মচারী গ্রেপ্তার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকায় এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে  মো. শাহিন শেখ (২৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন ওই ছাত্রীর সহপাঠীরা। মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১০টার দিকে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

অভিযুক্ত দোকান কর্মচারী মো. শাহিন শেখ নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার বাসিন্দা। বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকায় একটি খাবারের দোকানের কর্মচারী তিনি।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর সূত্রে জানা যায়, গতকাল বিকেলে ক্লাস শেষে ওই ছাত্রী চট্টগ্রাম নগরগামী বিকেল ৪টা ৪০ মিনিটের শাটল ট্রেনে ওঠার জন্য স্টেশনে অবস্থান করছিলেন। এ সময় মো. শাহিন তাকে শ্লীলতাহানি করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর ভুক্তভোগী ওই ছাত্রীর সহপাঠীরা শাহিনকে আটক করে প্রক্টরকে খবর দেন। এরপর অভিযুক্ত শাহিনকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দীর উপস্থিতিতে অভিযুক্ত যুবককে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে রাত ১০টার দিকে অভিযুক্ত শাহিনকে চট্টগ্রাম রেলওয়ে থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় রাতেই ভুক্তভোগী ওই ছাত্রী রেলওয়ে থানায় মামলা করেন। মামলায় শাহিন শেখকে গ্রেপ্তার দেখানো হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ‘ঘটনার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রেলওয়ে থানার সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে।’

আজ অভিযুক্ত ব্যক্তিকে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলার নির্বাহী অফিসার শফিকুল ইসলাম বদলি, নতুন নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ আল মামুন

​চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে শ্লীলতাহানি: রেলস্টেশন এলাকায় দোকান কর্মচারী গ্রেপ্তার

আপডেট সময় ১২:৪৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬