ময়মনসিংহ , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চলছে একনেক সভা, সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ৪৮ ঘণ্টার হরতালের ডাক ফটিকছড়িতে ​গ্যাসের তীব্র হাহাকার: ফিলিং স্টেশনগুলোতে গাড়ি দীর্ঘ সারিতে জাতিসংঘের গুরুত্বপূর্ণ সড়ক নিরাপত্তা প্যানেলের যৌথ-সভাপতি রবিউল আলম শাবিপ্রবিতে কঠোর পদক্ষেপ: শিক্ষার্থীকে মারধরের দায়ে ২ ছাত্রদল নেতা বহিষ্কার ও নিষিদ্ধ বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সৌভাগ্যবান কারা? শম্ভুগঞ্জে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, দুই নারীসহ ৩ জনের মৃত্যু সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি অনুমোদন ট্রাম্পের: মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ স্থানীয় সরকার নির্বাচন: এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও খেলাপিদের প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের প্রস্তাব ইসির আলীকদমে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শাবিপ্রবিতে কঠোর পদক্ষেপ: শিক্ষার্থীকে মারধরের দায়ে ২ ছাত্রদল নেতা বহিষ্কার ও নিষিদ্ধ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হলের খাবারের মান নিয়ে কথা বলায় এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ছাত্রদলের দুই নেতাকে চার সেমিস্টারের জন্য বহিষ্কার করেছে প্রশাসন।

একইসঙ্গে তারা দুই বছর ক্যাম্পাসে অবস্থান ও প্রবেশ করতে পারবেন না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলেন- পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যোগাযোগ সম্পাদক হাসিবুর রহমান এবং পরিসংখ্যান বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদলের শাখা সহদপ্তর সম্পাদক তারেক রহমান। তারা শাহপরান হলের আবাসিক শিক্ষার্থী।

সিন্ডিকেট সদস্য অধ্যাপক জহির বিন আলম বলেন, ‘তদন্ত ও শৃঙ্খলা কমিটির সুপারিশ অনুযায়ী সিন্ডিকেট এই সিদ্ধান্ত নিয়েছে। তারা দুই বছর পর নিয়মিত শিক্ষার্থী হলেও আবাসিক হলের শিক্ষার্থী হতে পারবে না।’

এ ছাড়া ভুক্তভোগী শিক্ষার্থীর শারীরিক ও মানসিক নিরাপত্তা নিশ্চিত করা এবং তার চিকিৎসার সমস্ত ব্যয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে বলে জানান তিনি।

ক্যান্টিনের খাবারের মান নিয়ে হলের হোয়াটসঅ্যাপ গ্রুপে অভিযোগ করায় শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠে শাখা ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে।

ভুক্তভোগী খাইরুল খন্দকার সমাজবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাহপরাণ হলের আবাসিক শিক্ষার্থী। তাকে পরে সিলেট নগরীর একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলছে একনেক সভা, সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

শাবিপ্রবিতে কঠোর পদক্ষেপ: শিক্ষার্থীকে মারধরের দায়ে ২ ছাত্রদল নেতা বহিষ্কার ও নিষিদ্ধ

আপডেট সময় ১১:৩৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬