ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিডিআর হত্যা মামলা: শেখ হাসিনাসহ একাধিক আওয়ামী লীগ নেতা আসামি হচ্ছেন ৫ আগস্ট বঙ্গভবনে কী ঘটছিল: রাষ্ট্রপতি রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণ চট্টগ্রামে : মায়ের পর চলে গেল ছেলে আজ শেখ হাসিনা-কামালের সাজা বৃদ্ধি চেয়ে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি কুমিল্লা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ বাংলাদেশের ইতিহাসে একটি শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে বলেছেন মাসুদ সাঈদী হালুয়াঘাট-ধোবাউড়া আসনের উন্নয়নে সকলের সহযোগীতা প্রত্যাশী প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন শপিং সেন্টারে আগুন খুলনায়, পুড়লো ১০টি মোবাইল ফোনের দোকান রাজশাহী রাতের আঁধারে দুই পানের বরজে আগুন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

চাচার হামলায় জামায়াত নেতা নিহত লক্ষ্মীপুরে

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:৪২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ২৮৭ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার হামলায় সানোয়ার হোসেন (২৯) নামের এক জামায়াত নেতা নিহত হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া গ্রামের ওয়ার্ড জামায়াতের আমীর ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সানোয়ার হোসেনকে তার চাচা কামাল হোসেন, চাচাতো ভাই রাকিব হোসেন (২৫) ও রাহাত হোসেন (২২) মিলে শাবল দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় সানোয়ারের মা হাসিনা বেগম (৫৫) ও ছোট ভাই আরিফ হোসেন (১৯) কে পিটিয়ে আহত করা হয়। পুলিশ স্থানীয়দের সহযোগিতায় রাকিব ও রাহাতকে আটক করেছে।

নিহতের স্ত্রী আরজিনা আক্তার তন্বী জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে শ্বশুরবাড়ির সঙ্গে বিরোধ চলছিল। শনিবার দুপুরে তার স্বামী বাড়ির পুকুর ঘাটে গেলে কিছুক্ষণ পর চিৎকার শুনে গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে পড়ে আছেন। একই সময় শ্বশুরবাড়ির লোকজন তার শাশুড়ি ও দেবরকেও মারধর করে।

আহত হাসিনা বেগম বলেন, ‘কথা কাটাকাটির জের ধরে দেবর কামাল হোসেন ও তার সন্তানরা আমাদের প্রায়ই মারধর করে। আজ প্রকাশ্যে শাবল দিয়ে আমার ছেলের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়।’

রামগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসান পাটোয়ারী বলেন, ‘পারিবারিক বিরোধে এমন হত্যাকাণ্ডে আমরা শঙ্কিত। আমরা পুলিশকে অনুরোধ করছি, জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনা হোক।’

রামগঞ্জ থানার ওসি মো. আবদুল বারী বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিডিআর হত্যা মামলা: শেখ হাসিনাসহ একাধিক আওয়ামী লীগ নেতা আসামি হচ্ছেন

চাচার হামলায় জামায়াত নেতা নিহত লক্ষ্মীপুরে

আপডেট সময় ১০:৪২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫