ময়মনসিংহ , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না জানিয়েছেন তারেক রহমান ​হু হু করে বাড়ছে নদ-নদীর পানি: বন্যার আশঙ্কায় ৪ জেলা পূর্বধলায় আইনশৃঙ্খলা সভায় নবাগত ওসির ঘোষণা: মাদক ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ গৌরীপুরে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, এলাকাবাসীর নিন্দা চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন বিশ্ববাজারে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম আবারও গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের হামলা পেনাল্টি ভাগ্যে সমতা: আর্সেনাল বনাম অ্যাতলেটিকো দ্বৈরথের ফয়সালা দ্বিতীয় লেগে কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ট্রাম্পের দাবি: ইরানের পরমাণু সংকট সমাধানে ওয়াশিংটনকে সাহায্য করতে আগ্রহী পুতিন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গ্যাসপাম্পে বিস্ফোরণ, দগ্ধ ১০, পুড়েছে ঘরবাড়ি-গাড়ি কক্সবাজারে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় একটি এলপিজি গ্যাসপাম্পে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে আশপাশের ঘরবাড়ি ও একটি গ্যারেজের বহু গাড়ি পুড়ে গেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। দিবাগত রাত পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন।

সম্প্রতি চালু হওয়া এন আলম এলপিজি গ্যাসপাম্পটি কলাতলীর হোটেল-মোটেল জোনের পূর্ব পাশে অবস্থিত। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় পাম্পের ট্যাংক থেকে গ্যাস লিকেজ হয়ে আগুন ধরে যায়। কর্মচারীরা বালু ও পানি দিয়ে তা নিয়ন্ত্রণে আনেন। পরে রাত সাড়ে ৯টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে দেখা যায়, পাম্পসংলগ্ন একটি গ্যারেজে রাখা অন্তত ৩০টি প্রাইভেট কার ও মাইক্রোবাস পুড়ে গেছে। গ্যারেজকর্মী নুরুল আলম বলেন, ‘পাম্প থেকে ছড়িয়ে আসা আগুনে একে একে ৩০টির বেশি গাড়ি পুড়ে যায়।’

এদিকে কক্সবাজার হোটেল রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্যাংক থেকে গ্যাস বের হয়ে আগুন ধরেছিল, পরে তা নেভানো হয়। রাত সাড়ে ৯টার দিকে ট্যাংকে জমে থাকা গ্যাস বিস্ফোরিত হয়ে আবার আগুন ধরে।’ তিনি নাশকতার সম্ভাবনার কথাও উল্লেখ করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না জানিয়েছেন তারেক রহমান

গ্যাসপাম্পে বিস্ফোরণ, দগ্ধ ১০, পুড়েছে ঘরবাড়ি-গাড়ি কক্সবাজারে

আপডেট সময় ০৯:২৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬