ময়মনসিংহ , বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিডিআর হত্যা মামলা: শেখ হাসিনাসহ একাধিক আওয়ামী লীগ নেতা আসামি হচ্ছেন ৫ আগস্ট বঙ্গভবনে কী ঘটছিল: রাষ্ট্রপতি রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণ চট্টগ্রামে : মায়ের পর চলে গেল ছেলে আজ শেখ হাসিনা-কামালের সাজা বৃদ্ধি চেয়ে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি কুমিল্লা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ বাংলাদেশের ইতিহাসে একটি শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে বলেছেন মাসুদ সাঈদী হালুয়াঘাট-ধোবাউড়া আসনের উন্নয়নে সকলের সহযোগীতা প্রত্যাশী প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন শপিং সেন্টারে আগুন খুলনায়, পুড়লো ১০টি মোবাইল ফোনের দোকান রাজশাহী রাতের আঁধারে দুই পানের বরজে আগুন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ছেলের হাতে প্রাণ গেল মায়ের

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৮:১২ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

নরসিংদীর শিবপুরে মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ হারিয়েছেন মা। শনিবার (৩ মে) রাতে উপজেলার বৈলাব গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত জাবের হোসেনকে (২৮) আটক করেছে পুলিশ।

হত্যাকাণ্ডের শিকার শামসুন্নাহার (৭০) উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মৃত নুরুল হক মাস্টারের দ্বিতীয় স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, জাবেদ মিয়া একজন মাদকসেবী। মৃত নুরুল হক মাস্টারের দ্বিতীয় স্ত্রীর ছোট ছেলে সে, তার বড় ভাই বিদেশে থাকেন। বাড়িতে মা ছেলে থাকতেন। মাদকের টাকার জন্য প্রায়ই সে মায়ের সঙ্গে খারাপ আচরণ করত। শনিবার রাতের কোনো একসময় জাবেদ মিয়া মাদকের টাকা না দেওয়ায় মাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

হত্যার পর সারারাত একই রুমে অবস্থান করছিল জাবেদ। মৃত মায়ের একটা হাত ভেঙে ফেলেছে এবং মাথায় জখমের চিহ্ন পাওয়া গেছে। খবর পেয়ে রোববার সকাল ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, মাদকাসক্ত জাবের হোসেন ঘরের ভেতরে তার নিজের মাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিডিআর হত্যা মামলা: শেখ হাসিনাসহ একাধিক আওয়ামী লীগ নেতা আসামি হচ্ছেন

ছেলের হাতে প্রাণ গেল মায়ের

আপডেট সময় ১২:৩৮:১২ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫