ময়মনসিংহ , মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জকসু নির্বাচন: আবার ভোট গণনা শুরু সাড়ে ৩ ঘণ্টা পর

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা কারিগরি ত্রুটির কারণে সাড়ে তিন ঘণ্টার বেশি সময় স্থগিত রাখার পর আবার শুরু হয়েছে। নৃবিজ্ঞান বিভাগের ভোট দিয়ে এ ভোট গণনা শুরু হয়েছে।

গত মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে হাতে ভোট গণনা শুরু হয়। পুনরায় ভোট গণনা শুরুর কথা ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. শহিদুল ইসলাম।

তিনি বলেন, আমাদের সিদ্ধান্ত অনুযায়ী প্রায় ৩০০ ভোট কাস্ট হয়েছে এমন একটি কেন্দ্রের প্রাপ্ত ভোটকে প্রথমে ম্যানুয়ালি গণনা করে পরে দুটি ওএমআর মেশিনের মাধ্যমে গণনা করা হবে। সে সিদ্ধান্ত অনুযায়ী আমরা প্রথমে নৃবিজ্ঞান বিভাগের ২৭৮টি কাস্টিং ভোটের মাধ্যমে নতুন করে ভোট গণনা শুরু করতে যাচ্ছি। দুটি মেশিনের মধ্যে যেটি ম্যানুয়ালি গণনার সঙ্গে মিলে যাবে সে মেশিনের মাধ্যমে পরবর্তী কেন্দ্রগুলোর ভোট গণনা করা হবে।

নির্বাচন কমিশনার অধ্যাপক কানিজ ফাতেমা কাকলী জানিয়েছেন, হাতে গণনার পর দুই কোম্পানির দুটি ওএমআর মেশিন দিয়ে আবারও ওই কেন্দ্রের ভোট গণনা করা হবে। এরপর হাতে গণনা করা ফলাফলের সঙ্গে যে মেশিনের ফল হুবুহু মিলবে, সেই মেশিন দিয়ে অন্য কেন্দ্রের ভোট গণনা চলবে।

 আনিসুর রহমান আরও বলেন ‘টেকনিক্যাল কারণে ভোট গণনা আমরা এখন বন্ধ করেছি। এই উদ্ভূত পরিস্থিতিতে আমাদের যারা ভিপি ক্যান্ডিডেট রয়েছেন এবং জিএস ক্যান্ডিডেট রয়েছেন, উভয় প্যানেল এবং স্বতন্ত্র ভিপি ও জিএস ক্যান্ডিডেট, আপনাদের সঙ্গে আমরা বসব।’

একপর্যায়ে প্রার্থীসহ অংশীজনের সঙ্গে আলোচনা করে ভোট গণনা নিয়ে নতুন সিদ্ধান্ত আসে।

এর আগে রাত ৯টা ২০ মিনিটে মেশিনের টেকনিক্যাল ত্রুটির কারণে ভোট গণনা স্থগিত করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আরও বাড়তে পারে ঈদের ছুটি

জকসু নির্বাচন: আবার ভোট গণনা শুরু সাড়ে ৩ ঘণ্টা পর

আপডেট সময় ০৯:২৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬