ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বর্ণিল সাজে বারোমারী তীর্থস্থান, ফাতেমা রাণীর তীর্থোৎসব ঘিরে আনন্দের বন্যা বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ বললেন রিজভী পাঁচজন সাংবাদিকের হত্যাকাণ্ড, বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছেন ময়মনসিংহের সাংবাদিকবৃন্দ বারোমারী মিশনে ফাতেমা রাণীর তীর্থোৎসবের প্রস্তুতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ পুলিশ লাইন্সের আরআই তারা মিয়ার বদলিজনিত বিদায় সংবর্ধনা কিশোরগঞ্জের কটিয়াদীতে বাড়ির পাশের জমে থাকা পানিতে ডুবে হুমাইশা আক্তার (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে দিনাজপুরে রাস্তার জমি ও পারিশ্রমিক নিয়ে বিরোধ: প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২ সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার অঙ্গীকার পূর্বধলায় শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে সমর্থন চায় রূপন-নিলয়-মোশারফ পরিষদ রাজশাহীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন নিহত, পরিবারকে ৮০ হাজার টাকা সহায়তা দিল পূর্বধলা প্রশাসন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ঢাবি ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনায় ছাত্রলীগের পোস্টার নিষিদ্ধ

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৪:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পোস্টার লাগানো হয়েছে। 

গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, কেন্দ্রীয় মসজিদ, সামাজিক বিজ্ঞান ভবন ও শ্যাডো এলাকাসহ বেশ কিছু স্থানে এসব পোস্টার সাঁটানো হয়। পোস্টারগুলোতে মূলত সংগঠনটির কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি জানানো হয়েছে। বিষয়টি সাধারণ শিক্ষার্থীদের নজরে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানিয়েছেন যে, বিষয়টি জানার পরপরই ক্যাম্পাসের বিভিন্ন দেওয়াল ও স্থাপনা থেকে ওই বিতর্কিত পোস্টারগুলো সরিয়ে ফেলার ব্যবস্থা করা হয়েছে।

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এই ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদে ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ‘জাতীয় ছাত্রশক্তি’ নামের একটি ছাত্র সংগঠন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে।

আজ শনিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন এলাকায় তারা এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল পালন করবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের অনেকেই ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ বিঘ্নিত করার অপচেষ্টার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে রাজনৈতিক প্রভাবমুক্ত এবং নিরাপদ রাখার লক্ষে প্রক্টরিয়াল টিম নিয়মিত টহল জোরদার করেছে। প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ স্পষ্ট করেছেন যে, কোনো নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম ক্যাম্পাসে বরদাশত করা হবে না।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন তিনি। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি স্থিতিশীল থাকলেও ছাত্র সংগঠনগুলোর পাল্টাপাল্টি অবস্থানের কারণে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বর্ণিল সাজে বারোমারী তীর্থস্থান, ফাতেমা রাণীর তীর্থোৎসব ঘিরে আনন্দের বন্যা

ঢাবি ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনায় ছাত্রলীগের পোস্টার নিষিদ্ধ

আপডেট সময় ০৯:৪৪:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬