ময়মনসিংহ , রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
আইন অমান্য করে কেউ স্থাপনা নির্মাণ করতে পারবে না বলেছেন গণপূর্তমন্ত্রী সংসদে বসা মাত্রই ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর হবে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ভাষা আন্দোলনই ছিল মহান মুক্তিযুদ্ধের মূল সূচনাবিন্দু বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন বিনিয়োগ বাড়বে ব্যবসাবাণিজ্যে:আমীর খসরু সরকারী-বেসরকারী সকল অফিস আদালতে প্রজ্ঞাপন, বিজ্ঞাপন, আদেশসহ যাবতীয় দাপ্তরিক কাজ মাতৃভাষা বাংলা করা হউক কঠিন চ্যালেঞ্জ মাদক নিয়ন্ত্রণ করা স্বরাষ্ট্রমন্ত্রীর সর্বস্তরের মানুষের উপচেপড়া ভিড় শহীদ মিনারে, ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা দুর্নীতি ও ধর্মান্ধতা একুশের চেতনার পরিপন্থী বলে মন্তব্য করেছেন ড. ইফতেখারুজ্জামান অর্থমন্ত্রী চট্টগ্রাম বন্দর থেকে চার দিনের মধ্যে পণ্য শুল্কায়নের নির্দেশ দিলেন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জন্মবার্ষিকীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা জানালেন

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ০২:৫৭:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপি ও দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রবিবার (১৯ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী শেরেবাংলা নগরে জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তারা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।

বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। দিবসটি উপলক্ষে সারাদেশে বিএনপির সব কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জিয়ার স্মরণে আলোচনা সভার আয়োজন করবে বিএনপি।

এদিকে জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বাণী দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে তিনি মুক্তিযুদ্ধ, দেশের উন্নয়ন ও বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপি প্রতিষ্ঠাতার অবদানের কথা স্মরণ করেছেন। জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন বিএনপি মহাসচিব।

জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার বাগবাড়ীতে জন্মগ্রহণ করেন। ১৯৭৮ সালে তিনি বিএনপি প্রতিষ্ঠা করেন এবং দেশের সপ্তম রাষ্ট্রপতি হন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইন অমান্য করে কেউ স্থাপনা নির্মাণ করতে পারবে না বলেছেন গণপূর্তমন্ত্রী

জন্মবার্ষিকীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা জানালেন

আপডেট সময় ০২:৫৭:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫