ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিডিআর হত্যা মামলা: শেখ হাসিনাসহ একাধিক আওয়ামী লীগ নেতা আসামি হচ্ছেন ৫ আগস্ট বঙ্গভবনে কী ঘটছিল: রাষ্ট্রপতি রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণ চট্টগ্রামে : মায়ের পর চলে গেল ছেলে আজ শেখ হাসিনা-কামালের সাজা বৃদ্ধি চেয়ে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি কুমিল্লা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ বাংলাদেশের ইতিহাসে একটি শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে বলেছেন মাসুদ সাঈদী হালুয়াঘাট-ধোবাউড়া আসনের উন্নয়নে সকলের সহযোগীতা প্রত্যাশী প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন শপিং সেন্টারে আগুন খুলনায়, পুড়লো ১০টি মোবাইল ফোনের দোকান রাজশাহী রাতের আঁধারে দুই পানের বরজে আগুন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জামায়াত শিশু আছিয়ার পরিবারকে দেওয়া প্রতিশ্রুতি পালন করল

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১০:০০:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

মাগুরার আলোচিত নিহত আছিয়ার পরিবারকে দেওয়া প্রতিশ্রুতি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে আছিয়ার পরিবারকে দুটি বাছুরসহ একটি গোয়ালঘর উপহার দেওয়া হয়েছে।

আজ বুধবার (৩০ জুলাই) বিকেলে মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে আছিয়ার পরিবারে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য কুষ্টিয়া ও যশোর অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন উপস্থিত হয়ে গরু প্রদান করেন।

এ সময় জেলা জামায়াতের আমির এমবি বাকের, সাবেক আমির কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল মতিনসহ জামাতের স্থানীয় এবং জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে আলোচিত আছিয়ার ঘটনার পর তার দরিদ্র পরিবারকে সান্ত্বনা দিতে মাগুরায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান তাদের বাড়িতে যান। পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলা শেষে আছিয়ার মাকে স্বাবলম্বী করতে একটি গোয়াল ঘর এবং দুটি গরু দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। সেই প্রতিশ্রুতিরই বাস্তবায়ন করলেন জামায়াতের কেন্দ্রীয় ও জেলা নেতারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিডিআর হত্যা মামলা: শেখ হাসিনাসহ একাধিক আওয়ামী লীগ নেতা আসামি হচ্ছেন

জামায়াত শিশু আছিয়ার পরিবারকে দেওয়া প্রতিশ্রুতি পালন করল

আপডেট সময় ১০:০০:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫